স্ট্রিম সংবাদদাতা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ার অভিযোগে আলোচনা সভা পণ্ড করে দেওয়ার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের বিরুদ্ধে।
বুধবার (৫ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয় কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর ৪ আগস্টে পাবনায় শহীদ হওয়া শিক্ষার্থীদের স্বজনরা বক্তব্য রাখছিলেন। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল কনভেনশন সেন্টারে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও শিক্ষকদের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয়।
একপর্যায়ে উপাচার্য বক্তব্য দিতে গেলে তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেওয়া হয় এবং মিলনায়তনে থাকা সাধারণ শিক্ষার্থীদের বের করে দেওয়া শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে না পেরে উপাচার্যের প্রধান অতিথির বক্তব্য ছাড়াই মোনাজাতের মাধ্যমে তড়িঘড়ি অনুষ্ঠান শেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংবাদ সংগ্রহের সময় কয়েকজন সাংবাদিকের সঙ্গেও ছাত্রদলের নেতাকর্মীরা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে।
পাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের বাদ দিয়ে কোনো আয়োজন আমরা মেনে নিতে পারি না। পাবনায় আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্রধান সমন্বয়কদের কোনো আমন্ত্রণ জানানো হয়নি।’ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনও একই অভিযোগ করে জানান, আহত ও গুমের শিকার কোনো শিক্ষার্থীকে দাওয়াত না দিয়ে বিতর্কিতদের রাখা হয়েছিল বলেই তারা প্রতিবাদ জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আলোচনা সভা আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ‘কমিটির পক্ষ থেকে সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে এবং রেজিস্টার দপ্তর থেকে নোটিশ পাঠানো হয়েছে। এমনকি হলে নৈশভোজের জন্যও তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল।’

.png)

সুনামগঞ্জে হাওরের পানিতে ফেলে দুই সন্তানকে হত্যার অভিযোগ পাওয়া গেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১২ আগস্ট) দুপুরে ওই বাবা কামরুল হাসানকে (৩২) আটক করে পুলিশ। পরে কামরুল নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, সন্তানদের তিনিই হত্যা করেছেন।
১৩ মিনিট আগে
সিলেট মহানগরের একটি বাসায় গৃহকর্মীর কথিত প্রেমিকের হাতেই স্বামী-স্ত্রীসহ তিনজন খুন হয়েছেন বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। এ ঘটনায় বাবুল মিয়া (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে বাবুলকে আটক করা হয়।
২৩ মিনিট আগে
ঢাকার সমস্যা সমাধানে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম বলেছেন, জনগণ ও গণমাধ্যমের সহযোগিতা পেলে দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব।
১ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল।
১ ঘণ্টা আগে