স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। সোমবার (৩ আগস্ট) ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’-এর কর্মকর্তাকে এই সিদ্ধান্তের কথা জানান নেতানিয়াহু।
‘ইসরায়েল হায়োম’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, বোর্ডের গাজাবিষয়ক প্রধান দূত নিকোলে ম্লাদেনভের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
ম্লাদেনভকে উদ্দেশে করে নেতানিয়াহু বলেন, ‘গাজায় নিয়ন্ত্রণে থাকা কোনো অবস্থান থেকে আমরা সেনা প্রত্যাহার করবে না। কোনো যুদ্ধবিরতি পালন করব না।’ তাঁর দাবি, হামাস এখনো তাদের সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে।
হায়োমের প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধবিরতির রোডম্যাপ নিয়ে নেতানিয়াহুর আপত্তির কথা দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ আগেই 'বোর্ড অব পিস' এবং ট্রাম্পের টিমকে জানিয়েছে।
গত শুক্রবার বোর্ড অব পিস ট্রাম্পের গাজা পরিকল্পনার পরবর্তী ধাপ বাস্তবায়নের খসড়া চুক্তি প্রকাশ করেছিল। এতে গাজার নিরাপত্তা, প্রশাসনিক ও রাজনৈতিক রূপরেখা অন্তর্ভুক্ত ছিল। বোর্ড অব পিস এবং ট্রাম্প যৌথভাবে জানিয়েছেন, হামাস এই রূপরেখা গ্রহণ করেছে।
অন্যদিকে, হামাস জানিয়েছে, তারা দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি বাস্তবায়নে নিজেদের প্রতিশ্রুতিতে অনড় রয়েছে। তবে চুক্তি বাস্তবায়নের বিষয়ে বোর্ড অব পিস ও মধ্যস্থতাকারীদের কাছ থেকে ‘স্পষ্ট ও দাপ্তরিক জবাবের’ অপেক্ষায় রয়েছে।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম 'কান' জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী পিস বোর্ডের ১৫ দফার ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করে তিনটি লাল রেখা বা শর্ত দিয়েছে।
গাজায় যেকোনো হুমকি নির্মূলে পূর্ণ সামরিক অভিযানের স্বাধীনতা চায় ইসরায়েলি বাহিনী। একইসঙ্গে গাজার অস্ত্রের ওপর নিজস্ব নিয়ন্ত্রণ চায় তাঁরা। এছাড়া হামাস সম্পূর্ণ নিরস্ত্রীকৃত না হওয়া পর্যন্ত কোনো আংশিক বা পর্যায়ক্রমিক সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজায় ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া ১ লাখ ৭৪ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি হামলায় গাজায় ১ হাজার ২৫০ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ১১০ জন আহত হয়েছেন।
তথ্যসূত্র: টিআরটি ওয়ার্ল্ড

.png)

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ প্রাইমারিতে মিনেসোটায় বড় জয় পেয়েছেন প্রগতিশীল কংগ্রেস সদস্য ইলহান ওমর; উইসকনসিনে গভর্নর প্রার্থী পদে দলের সমর্থন জিতে নিয়েছেন মধ্যপন্থী ডেভিড ক্রাউলি।
১ ঘণ্টা আগে
ইসলামাবাদ সমঝোতা স্মারকের (এমওইউ) আওতায় ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। আগামী ১৭ আগস্ট এ যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। পাকিস্তান সরকারের সূত্র বুধবার আনাদোলুকে এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে
কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খুঁজছেন উদ্ধারকর্মীরা। ভবনের নিচে কেউ আটকে আছেন কি না, তা জানতে অনেক জায়গায় নীরব থাকতে বলা হচ্ছে। খবর রয়টার্সের।
৬ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া আগে জাপান সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পিয়ংইয়ংয়ের এটি দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। খবর আলজাজিরার
৭ ঘণ্টা আগে