স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশে চালানো নিরাপত্তা বাহিনীর অভিযানে শুধু ঢাকাতেই ৩২ প্রাণহানির সুনির্দিষ্ট তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
রোববার (৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম তদন্তের হালনাগাদ তথ্য উপস্থাপন করে বলেন, ওইদিন নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামেও হত্যাকাণ্ডের প্রমাণ পেয়েছেন তারা। এই ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত প্রায় ৯০ শতাংশ শেষ। শিগগির ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরে অভিযানের ঘটনায় আমরা ইতোমধ্যে ৩২ ব্যক্তির তালিকা পেয়েছি, যারা শাপলা চত্বরেই নিহত হয়েছেন। তৎকালীন সরকারের (আওয়ামী লীগ) যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা বা পুলিশ সদস্য সরাসরি জড়িত ছিলেন কিংবা যারা অর্থের জোগান দিয়েছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না; সবাইকে এই মামলায় আসামি করা হবে।
তিনি বলেন, শাপলা চত্বরের মামলার ৯০ শতাংশ তদন্ত শেষ হয়েছে। বাকি কাজ দ্রুত সম্পন্ন করে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর যাচাই-বাছাই শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
শাপলা চত্বরে হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন ছয় হাই-প্রোফাইল আসামি। তাঁরা হলেন– সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির ও সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।
গত ৫ এপ্রিল আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। সে সময় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশন দুই মাস সময় চাইলে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ আগামী ৭ জুন প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
শাপলা চত্বরের এই মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামির তালিকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও এসেছে। এছাড়া পুলিশের সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক আইজিপি বেনজীর আহমেদ, র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান এবং ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদের মতো আলোচিত কর্মকর্তাদের নামও তালিকায় রয়েছে বলে জানা গেছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে