স্ট্রিম প্রতিবেদক

আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়; বরং এটি দেশ রক্ষার নির্বাচন।
আজ সোমবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়ন করা ৫০ জেলা প্রশাসকসহ ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আগামী নির্বাচনকে শুধু পাঁচ বছরের সরকার গঠনের নির্বাচন নয়; বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নির্বাচন। জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে, সেই স্মৃতি ছাপিয়ে যেতে আমাদের ভূমিকা রাখতে হবে।”
“এটা গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন; এই নির্বাচন গণঅভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য নির্ধারিত হবে শতাব্দীর গতিপথ,” বলেন প্রধান উপদেষ্টা।
এই নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে এবং জেলা প্রশাসকরা থাকবেন ধাত্রীর ভূমিকায়।
জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের যা যা জানা প্রয়োজন, সব জেনে নেবেন। নির্বাচনকে একই সঙ্গে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে হবে।”

তিনি বলেন, মনে রাখতে হবে বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন, যারা ভোট দেওয়ার উপযুক্ত হলেও গত ১৫ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।
তিনি বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতিমধ্যে আগামী নির্বাচনের বিষয়ে গভীর উৎসাহ দেখাচ্ছেন। তাঁরা দেখতে চান কেমন নির্বাচন হচ্ছে—এ নিয়ে তাঁদের গভীর আগ্রহ।
প্রধান উপদেষ্টা বলেন, “এই নির্বাচনকে স্বার্থক করা গণঅভ্যুত্থানের প্রতি আমাদের প্রতিশ্রুতি। এই নির্বাচন একটি বিরাট অভিযান, এ অভিযানে আমাদের জিততেই হবে।”
তিনি বলেন, “স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এ লড়াইয়ে আমাদের জিততেই হবে।”
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল।
অনুষ্ঠানে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বক্তব্য রাখেন।

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও রোগটির উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনের হাম শনাক্ত হয়েছিল, বাকিদের ছিল লক্ষণ। একই সময়ে ১ হাজার ২৭৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
১ ঘণ্টা আগে
দেশে জঙ্গিবাদ ইস্যুর অতিরঞ্জিত উপস্থাপন অথবা একেবারেই নেই বলা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের একটা প্রবণতা ছিল, এখনও আছে। তবে এটাকে অতিরঞ্জিত করাও যেমন ভুল, একেবারে নেই বলাও ভুল।
২ ঘণ্টা আগে
ফেনীতে তীব্র গরমের মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ-বিভ্রাটে (লোডশেডিং) দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। শহর-গ্রামে কখনোই বিদ্যুতের স্থিতিশীল সরবরাহ নেই। এর মধ্যেই জেলায় সরবরাহের ১০ শতাংশ বিদ্যুৎ চলে যাচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা রিচার্জে। এর প্রভাবে কমছে না লোডশেডিংয়ের মাত্রা।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বাড্ডায় শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। শিশুটির নাম মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব (৩)। সোমবার (২৭ এপ্রিল) রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে।
৩ ঘণ্টা আগে