স্ট্রিম ডেস্ক

অপহরণের পাঁচ ঘণ্টার মধ্যেই খাদ্য পরিদর্শক সুকান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এবং জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার তেরখাদা থানার আজগড়া গ্রামের একটি স্কুলের সামনের রাস্তা থেকে তাকে উদ্ধার করে। তবে কোনো অপহরণকারীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কেএমপির উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রবিবার (১৩ জুলাই) সন্ধ্যা সাতটায় নগরীর খুলনা থানাধীন ৫ নম্বর ঘাট এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে খাদ্য পরিদর্শক সুকান্ত কুমার মজুমদারকে অপহরণ করে দুর্বৃত্তরা। অপহরণকারীরা তাকে ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে এক ব্যক্তি। মুহূর্তেই এ অপহরণের ভিডিও ক্লিপ ভাইরাল হয়। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী খুলনা থানায় অভিযোগ দায়ের করেন।
পুলিশ তাৎক্ষণিক অভিযানে নামে এবং পাঁচ ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করে। তেরখাদার আজোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম বলেন, ‘অপহৃত খাদ্য পরিদর্শককে রাস্তায় পাওয়া যায়। তাঁকে খুলনা নগর ও জেলা গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে।’
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম জানান, অপহৃত খাদ্য পরিদর্শকের স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে মো. রেজা ও বাবু মণ্ডল নামের দুই ব্যক্তি এবং সঙ্গে আরও তিনজন তাকে অপহরণ করে বলে উল্লেখ করেছেন। সুশান্ত কুমার মজুমদার ৪ নং ঘাটের খাদ্য পরিদর্শক ও ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে বাবু মণ্ডল উক্ত পরিদর্শকের কাছে কয়েকবার টাকা দাবি করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। কিন্তু খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার উক্ত টাকা দিতে অস্বীকৃতি জানান।
ওসি আরও জানান, উদ্ধারকৃত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার ও আলমগীর কবির নামক এক বিকাশ এজেন্টকে খুলনা থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রুপসা উপজেলার বেলফুলিয়া গ্রামের ভাই ভাই এন্টারপ্রাইজ নামক দোকানের মালিক আলমগীর কবির। তাঁর দোকানের বিকাশ নম্বরে অপহরণকারীদের টাকা বিকাশ করা হয়েছিল।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে