স্ট্রিম প্রতিবেদক

উন্নয়ন প্রকল্পের কার্যাদেশ নিয়ে কোনো কাজ না করেই সরকারের প্রায় ১ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগ এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থপাচারের দায়ে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রী শামীমা আক্তারের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়। মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং তদারককারী কর্মকর্তা উপপরিচালক মো. আমিনুল ইসলাম। দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
৯৯ কোটি টাকার অবৈধ সম্পদ ও ২ হাজার ৬৯১ কোটি টাকার লেনদেন
মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলামের নামে জমি, বাড়ি, ফ্ল্যাট ও দোকানসহ ৩৬ কোটি ৭৩ লাখ টাকার স্থাবর সম্পদ রয়েছে। এ ছাড়া ৯টি গাড়ি, সঞ্চয় ও ব্যবসায়িক মূলধনসহ ৫০ কোটি ৬১ লাখ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। পারিবারিক ব্যয়সহ তাঁর মোট অর্জিত সম্পদের পরিমাণ ১১৬ কোটি ৮৩ লাখ টাকা। এর বিপরীতে তাঁর বৈধ আয়ের উৎস মাত্র ১৭ কোটি ৭১ লাখ টাকা। ফলে তাঁর বিরুদ্ধে ৯৯ কোটি ১২ লাখ ৮৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অর্থপাচারের অভিযোগে এজাহারে উল্লেখ করা হয়, মিরাজুল ইসলাম অপরাধলব্ধ প্রায় ২ হাজার ৬৯১ কোটি ৪৪ লাখ টাকা ৯টি ব্যাংকের বিভিন্ন শাখায় জমা করেছেন। পরবর্তী সময়ে অবৈধ আয়ের উৎস গোপন করতে তিনি বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ২ হাজার ৬৭৯ কোটি ৩৭ লাখ টাকা স্থানান্তর ও রূপান্তর করেছেন।
স্ত্রীর বিরুদ্ধে ২৪ কোটি টাকার অবৈধ সম্পদ ও অর্থপাচারের অভিযোগ
মিরাজুল ইসলামের স্ত্রী শামীমা আক্তারের বিরুদ্ধে করা দ্বিতীয় মামলায় বলা হয়েছে, তিনি এলজিইডির নিবন্ধিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শিমু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। কার্যাদেশ পাওয়ার পর কোনো কাজ না করেই তিনি সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।
এজাহারে বলা হয়, শামীমা আক্তারের নামে স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ৩২ কোটি ৩৬ লাখ টাকার সম্পদ পাওয়া গেছে। পারিবারিক ব্যয় বাদে তাঁর বৈধ আয় মাত্র ৭ কোটি ৯০ লাখ টাকা। ফলে তাঁর বিরুদ্ধে ২৪ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া ব্র্যাক ব্যাংকের হিসাবে দেখা গেছে, শামীমা আক্তার অপরাধলব্ধ ১২২ কোটি ৭৫ লাখ টাকা জমা করেছেন। এর মধ্য থেকে ১২২ কোটি ৩৯ লাখ টাকা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে তিনি অর্থপাচার করেছেন।
আজকের মামলাগুলো দুর্নীতি দমন কমিশন আইন এবং অর্থপাচার প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় নথিভুক্ত করা হয়েছে।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১২ ঘণ্টা আগে