স্ট্রিম প্রতিবেদক

প্রতারণা ও জালিয়াতির মামলায় আত্মসমর্পণের পর সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে এ মামলার অপর তিন আসামি জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন শুনানি শেষে এই আদেশ দেন।
জামিন পাওয়া তিন আসামি হলেন আহমেদ রাফিদ কাদের ঋভু, শেখ মাহমুদ ইয়াসিন ও সানি চৌধুরী।
প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং কাগজপত্র জালিয়াতির অভিযোগে গত ১০ মে আহমেদ জোবায়েরসহ ছয়জনের বিরুদ্ধে মামলাটি করেন সৈয়দ আসাদুজ্জামান নামের এক ব্যক্তি। আসামিদের ১৭ জুন আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন বিচারক। কিন্তু তারা হাজির না হওয়ায় বুধবার আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার অপর দুই আসামি আহমেদ জোবায়েরের স্ত্রী শামীমা সুলতানা চৌধুরী ও মেয়ে সারাফ নাওয়ার জয়ীতার বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার ছয় আসামির মধ্যে চারজন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
শুনানিতে আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন দাবি করেন, মামলাটি ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং হয়রানিমূলক’।
আদালতে তিনি বলেন, ‘সময় মিডিয়া লিমিটেডের মালিকানা ও পরিচালনা নিয়ে চলমান বিরোধের জেরে বাদী প্রতিশোধমূলকভাবে এই মামলা করেছেন। আসামিদের বিরুদ্ধে প্রতারণা বা অর্থ আত্মসাতের কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই এবং তারা তদন্ত ও বিচার কার্যক্রমে সম্পূর্ণ সহযোগিতা করবেন।’
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আহমেদ জোবায়েরের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং অপর তিন আসামির জামিন মঞ্জুর করেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে