স্ট্রিম প্রতিবেদক

নরসিংদীর পলাশে ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রে ঢোকার চেষ্টা করেছে একদল সশস্ত্র ডাকাত। এ সময় বাধা দেওয়ায় ডাকাত দলের হামলায় এক আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ২টার দিকে এই ঘটনা ঘটে।
আজ বুধবার দুপুরে আনসার বাহিনীর মুখপাত্র আতিকুজ্জামান জানান, রাত আনুমানিক ২টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বিদ্যুৎকেন্দ্রের মূল ফটক দিয়ে ঢোকার চেষ্টা করে। ওই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মো. অলিউল্লাহ ও আবু লাদেন তাদের চ্যালেঞ্জ করেন।
তিনি আরও জানান, এ সময় ডাকাত দল আনসার সদস্য অলিউল্লাহর মাথায় রামদা দিয়ে কোপ দেয়। তবে গুরুতর আহত অবস্থায়ও তিনি সতর্ক সংকেত বাজান। এরপর ক্যাম্পের অন্য সদস্যরা দ্রুত ফটকে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যেতে বাধ্য হয়।
আহত আনসার সদস্যের বর্তমান অবস্থা নিয়ে আতিকুজ্জামান বলেন, অলিউল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় ৭টি সেলাই দেওয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
তিনি জানান, এ ঘটনার পর বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় পুলিশ ও আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

.png)

রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
১৩ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে