স্ট্রিম সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত সাত দিনের একটি হাটে পশু বিক্রি বাবদ প্রায় ২ কোটি সাড়ে ১৫ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।
নগরের জোড়াগেট পশুর হাটে এই আয় হয় বলে জানিয়েছেন কেসিসির আইটি ম্যানেজার শেখ হাসান হাসিবুর হক।
কেসিসির আইটি ম্যানেজার জানান, খুলনা বিভাগের সবচেয়ে বড় জোড়াগেট পশুর হাটে এবার ২ হাজার ২৭০টি ছাগল, ৪ হাজার ৪৩৩টি গরু, ১৭৬টি ভেড়া এবং ১টি মহিষসহ ৬ হাজার ৮৮০টি পশু বিক্রি হয়েছে। এসব পশু বিক্রি থেকে ২ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ২৩২ টাকা হাসিল (রাজস্ব) আয় হয়।
হাসিবুর বলেন, গত বছর ঈদুল আজহার আগের সাত দিনে জোড়াগেট হাটে ৬ হাজার ৬৫১টি পশু বিক্রি হয়েছিল। সেখান থেকে সিটি করপোরেশনের আয় হয়েছিল ২ কোটি ৭ লাখ টাকা।
এর আগে ২১ মে নগরের জোড়াগেটে সপ্তাহব্যাপী পশুর হাটের উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ঈদের দিন সকাল পর্যন্ত হাটটি চালু ছিল। ২০০৯ সাল থেকে প্রতিবছর নিজস্ব ব্যবস্থাপনায় কেসিসি ঈদের আগের সপ্তাহ জুড়ে এই হাটের আয়োজন করে আসছে।
সিটি করপোরেশনের সুপারিনটেনডেন্ট ট্যাক্সেশন (বাজার) ও হাট পরিচালনা কমিটির সদস্যসচিব শেখ শফিকুল হাসান দিদার বলেন, জোড়াগেট হাটে ঈদের আগের দুই দিন ও ঈদের দিন সকাল পর্যন্ত কেনাবেচা বেশি হয়। এবারও চার শতাংশ হারে হাসিল নেওয়া হয়েছে।

.png)

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও মিছিল করেছেন। একই সময়ে উখিয়ায় কর্মী সমাবেশ হয়েছে বলে অভিযোগ উঠেছে। দুটি কর্মসূচিতে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১৪ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
৯ মিনিট আগে
রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় গণধোলাইয়ের শিকার হয়েছেন ঠিকাদার খোরশেদ আলম সোহেল (৪৫)। ব্যবসার দখল নিতে পরিকল্পিতভাবে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতা) সৃষ্টি করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী।
১২ মিনিট আগে
চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তার খালাতো ভাই আজিজুর রহমান টাইগার। আজ রোববার (২৬ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে এ মামলা করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকা দক্ষিণ সিটিতে বেড়েছে মশার উপদ্রব। দিন-রাত কোনো সময়ে বাইরে দাঁড়ানো যায় না। সন্ধ্যার পরে ঘিরে ধরে; হাত দিয়েও মারা যায়। অথচ উড়ন্ত মশা মারতেই বেহাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে