স্ট্রিম প্রতিবেদক

অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন (হাওর-বাওড় অঞ্চলের উন্নয়ন) বন্যা ও আকস্মিক ঢল মোকাবিলায় টেকসই বাঁধ, পানি নিয়ন্ত্রণব্যবস্থা ও পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার করতে ৪৯৫ উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র করবে সরকার।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আগামী ৫ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার নথিতে এ তথ্য পাওয়া পাওয়া গেছে।
কর্মপরিকল্পনার নথিতে বলা হয়, জাতীয় পর্যায়ে ১টি, জেলায় ৬৪টি, প্রতি উপজেলায় একটি করে ৪৯৫টি দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র স্থাপন করা হবে।
বন্যা ও আকস্মিক ঢল মোকাবিলায় টেকসই বাঁধ, পানিনিয়ন্ত্রণব্যবস্থা ও পূর্বাভাসভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা জোরদার করা হবে। বন্যায় সুরক্ষা নিশ্চিতকরণ করতে কবলিত এলাকাতে উঁচু রাস্তা, আশ্রয়কেন্দ্র, কালভার্ট এবং আধুনিক সতর্ককীরণব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। ৩ বছর মেয়াদী এই প্রকল্পের সম্ভাব্য ব্যায় ধরা হয়েছে ২০০ কোটি টাকা ।
দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র নির্মাণের মাধ্যমে বন্যা-পূর্ব সতর্কতা, দুর্যোগকালীন তথ্য সমন্বয় এবং দুর্যোগ-পরবর্তী ত্রাণ ব্যবস্থাপনা দ্রুত ও কার্যকরভাবে পরিচালনা সম্ভব হবে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনার বলা হয়েছে।
এছাড়া একই নথিতে নগর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৯০ হাজার নগর স্বেচ্ছাসেবক তৈরির পরিকল্পনার কথাও জানা গেছে।
কর্মপরিকল্পনার নথিতে বলা হয়, ভূমিকম্পজনিত-দুর্যোগ ব্যবস্থাপনায় একটি সর্বাত্মক ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে। বিদ্যমান সরকারী প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করার জন্য প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তোলা ও ভূমিকম্পে আত্মরক্ষায় করণীয় বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভূমিকম্পজনিত-দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি ও ক্ষয়ক্ষতি হ্রাস করা হবে।
এই কর্মপরিকল্পনা শুরুর লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরে ২০ কোটি টাকা বরাদ্দের কথাও বলা হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে