স্ট্রিম প্রতিবেদক

বর্তমান সরকারের কর্মকাণ্ড জনআকাঙ্ক্ষার পরিপন্থী উল্লেখ করে সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, বিএনপির স্লোগান ছিল সবার আগে দেশ। কিন্তু তাদের কর্মকাণ্ড দেখে জনগণ এখন বলছে—সবার আগে বিএনপি, সবার আগে ক্ষমতা।
রোববার (২১ জুন) সংসদে বাজেট বক্তৃতায় এই কথা বলেন তিনি।
বাজেট বাস্তবায়নের দীর্ঘমেয়াদি সীমাবদ্ধতা তুলে ধরে মাসুদ সাঈদী বলেন, ‘স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো অর্থবছরেই শতভাগ বাজেট বাস্তবায়ন সম্ভব হয়নি। ২০২৪-২৫ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল মাত্র ৬৭ দশমিক ৮৫ শতাংশ, যা ১৯৭৬-৭৭ সালের পর সর্বনিম্ন। অবাস্তব রাজস্ব লক্ষ্যমাত্রা, ব্যাংকঋণনির্ভরতা এবং প্রশাসনিক সক্ষমতার অভাবে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।’
বাজেটের হিসাব নিয়ে প্রশ্ন তুলে মাসুদ সাঈদী বলেন, ‘প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট বিভাগগুলোর বরাদ্দ যোগ করলে তা দাঁড়ায় ১ লাখ ২২ হাজার ৪৯৫ কোটি টাকা। তাহলে বাকি প্রায় ১৪ হাজার কোটি টাকার হিসাব কোথায়? এ অর্থ কোথায় ব্যয় হবে, তা বাজেটে স্পষ্ট করা হয়নি।’
সরকারের রাজনৈতিক আচরণের সমালোচনা করে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী জুলাই অভ্যুত্থানের চেতনার কথা বললেও মাঠপর্যায়ে প্রতিফলন দেখা যাচ্ছে না। বর্তমানে সর্বত্র জমি দখল, অফিস দখল এবং বেপরোয়া চাঁদাবাজি চলছে। নির্বাচনে পরাজিত ব্যক্তিদের জেলা পরিষদের প্রশাসক নিয়োগ এবং বিভিন্ন নগর উন্নয়ন কর্তৃপক্ষে দলীয় নেতাকর্মীদের বসানোর মাধ্যমে জুলাইয়ের চেতনার অবমাননা হচ্ছে।’
মাসুদ সাঈদী অভিযোগ করেন, সরকারদলীয় সংসদ সদস্যরা যেভাবে এলাকায় বরাদ্দ পাচ্ছেন, বিরোধী দলে থাকা সদস্যরা সেভাবে পাচ্ছেন না এবং চরম বৈষম্য ও বঞ্চনার শিকার হচ্ছেন। নতুন বিনিয়োগের বিষয়ে তিনি বলেন, দেশে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার কথা বলা হলেও ইসলামী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সরকারের বর্তমান আচরণ ব্যবসাবান্ধব পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে