স্ট্রিম প্রতিবেদক

দেশে নতুন করে ৬৪২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হাম নিয়ে মারা গেছেন আরও ৬ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৩। বর্তমানে হামের সংক্রমণে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে রাজশাহী ও ঢাকা বিভাগ।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ৮ এপ্রিল সকাল ৮টা থেকে ৯ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৮৭ জন। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩২০। এর মধ্যে ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২ হাজার ২৪১ জনের।
ওই ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ এবং সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ১৪৩ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত শনাক্ত হওয়া ৬৪২ জন রোগীর মধ্যে ৪৮৫ জনই রাজশাহী বিভাগের। এ ছাড়া সন্দেহজনক হামে যে ৬ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে চারজনই রাজশাহী জেলার।
সবশেষ দেশে নিশ্চিত হামে যে একজনের মৃত্যু হয়েছে, তিনি ঢাকা বিভাগের। এ নিয়ে ঢাকায় নিশ্চিত হামে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হলো। এ ছাড়া ঢাকায় মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৪১, যা দেশের যেকোনো বিভাগের চেয়ে সর্বোচ্চ।
হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৪ । এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ২৫১।
তবে এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৬০ জন। আর এ পর্যন্ত হাসপাতাল থেকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৮০১ রোগী।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে