স্ট্রিম প্রতিবেদক

হামে আক্রান্ত শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও টিকা অবস্থাপনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিলের দাবিও জানায়।
বুধবার (১৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেন, হামে আক্রান্ত শিশুদের জীবন গুরুতর ঝুঁকিতে। প্রতিদিন শিশুর মৃত্যু ঘটছে। এই সংকটের সময়ে শিশুদের জীবন রক্ষার মৌলিক দায়িত্ব উপেক্ষা করে ডাকসুর ছাত্র শিবির মনোনীত প্রতিনিধিদের পক্ষ থেকে জিমনেসিয়াম মাঠ ব্যবহারে অসম্মতি অমানবিক রাজনৈতিক অবস্থানের বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, ‘জনগণের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদ ও রাজনৈতিক দলগুলোর নীরবতা দেশের মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা। আমরা সংসদ অধিবেশনে এই চুক্তির গণবিরোধী শর্তগুলো উত্থাপন করে তা বাতিলের আহ্বান জানাই।’
ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন, ‘নির্বাচনের আগে তড়িঘড়ি করে অন্তবর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্যচুক্তি করেছে। আমরা এই চুক্তির শুরুতেই দাবি করেছিলাম চুক্তিটি সংসদে বিল আকারে উত্থাপন করে আলোচনা করতে হবে।।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আরমানুল হক, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি আল-আমিন রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সজীব হোসেন ও নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমান প্রমুখ।

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে