স্ট্রিম প্রতিবেদক

বিএনপি সরকারের সময় দেশের প্রতিটি ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) আবদুর রহমান সানি।
বুধবার (১১ মার্চ) রাজধানীর ভাষানটেক স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক মতবিনিময় ও ইফতার মাহফিলে এক নাগরিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোনো ধর্মের মানুষ অন্য কোনো ধর্মের মানুষের ওপর হস্তক্ষেপ করতে পারবে না এবং সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে।
পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ভাষানটেক থানা বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
মতবিনিময় সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার গ্যাস ও পানির তীব্র সংকট, বেহাল রাস্তা সংস্কার ও প্রশস্তকরণ, ধর্মীয় উপাসনালয় নির্মাণ এবং একটি লাইব্রেরি প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন। সংযোগ থাকা সত্ত্বেও গ্যাস না পাওয়ার অভিযোগও করেন অনেক বাসিন্দা।
নাগরিকদের এসব সমস্যা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের আশ্বাস দেন আবদুর রহমান। তিনি বলেন, ভূমিহীনদের পুনর্বাসনের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জমি বরাদ্দ দেওয়া হবে। গ্যাস না পাওয়ার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
এ ছাড়া নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ সহজ করতে বিভিন্ন প্রতিষ্ঠানে ‘চাইল্ড কেয়ার’ বা দিবাযত্ন-কেন্দ্র গড়ে তোলা এবং ভাষানটেক এলাকায় পানির সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার কথা জানান আবদুর রহমান।
অনুষ্ঠানে গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, ক্ষুদ্র ব্যবসায়ী, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি, স্কুলশিক্ষক, স্থানীয় কল্যাণ সমিতির প্রতিনিধি, নারী ও তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
২ ঘণ্টা আগে