স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে রফিকুল ইসলাম (৪০) আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে মহাখালী পুরাতন কাঁচাবাজারের সামনে এই ঘটনা ঘটে।
রফিকুল মিরপুর ১৪ নম্বরের ঢাকা ডেন্টাল কলেজ অ্যান্ড হাসপাতালের চুক্তিভিত্তিক (আউট সোর্সিং) কর্মী। তাঁর বাম উরুতে গুলি লেগেছে। বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রফিকুল।
আহতের বোন রাশেদা বেগমের অভিযোগ, মহাখালী পুরোনো কাঁচাবাজারের সামনে তাঁর ভাই দাঁড়িয়েছিলেন। হঠাৎ ৫-৬ জন মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা রফিকুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ভাইয়ের সঙ্গে কার, কী কারণে বিরোধ ছিল, তা জানি না। এই ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান রাশেদা বেগম।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, গুলিবিদ্ধ এক ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে হাসপাতালে আনা হয়। তাঁর বাম ঊরুতে থেকে একটি গুলি বের করা হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা করেছে। কয়েকটি গুলি হয়েছে। বিষয়টি তদন্তধীন। এখনো মামলা হয়নি। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তদন্ত সম্পন্ন হওয়ার পর বিস্তারিত বলা যাবে।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৭ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৮ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৯ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
৯ ঘণ্টা আগে