স্ট্রিম সংবাদদাতা

গাজীপুর মহানগরের দক্ষিণখান এলাকায় রেল ক্রসিংয়ে একটি ডাম্প ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে ডাম্প ট্রাকটির মালিক ও চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন, ডাম্প ট্রাকের মালিক ঢাকার উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর এলাকার শাহ আলমের ছেলে বাবুল খান (৫০) ও ট্রাকের চালক মানিকগঞ্জের ঘিওর থানার পয়লা পূর্বপাড়া এলাকার কুরমান আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩৭)।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, মধ্যরাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে
ঢাকা যাচ্ছিল। এসময় একটি ডাস্প ট্রাকটি দাক্ষিণখান রেল ক্রসিং পার হচ্ছিল। ওই ট্রেনের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে ডাম্প ট্রাকটি দুমড়ে-মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় ট্রাকের চালক উজ্জ্বল হোসেন ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় ট্রাকে থাকা ডাম্প ট্রাকের মালিক বাবুল খানও গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সংঘর্ষের পর ট্রেনটি চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।
এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে