স্ট্রিম প্রতিবেদক

দেশের সব রপ্তানিমুখী খাতের জন্য কাস্টমস বন্ড সুবিধা সম্প্রসারণসহ ব্যবসা সহজ করতে একগুচ্ছ প্রস্তাব করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংসদে বাজেট বক্তৃতায় এসব সংস্কারের কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘রপ্তানিমুখী বিভিন্ন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে বন্ড সুবিধার পরিধি সম্প্রসারণ করা হচ্ছে। তবে এর অপব্যবহার রোধে প্রয়োজনীয় কাস্টমস ব্যবস্থা থাকবে।’
বাজেট প্রস্তাবে সিনথেটিক ওভেন ফেব্রিক আমদানির ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। ব্যবসা সহজীকরণের অংশ হিসেবে শতভাগ রপ্তানিমুখী কমপ্লায়েন্ট তৈরি পোশাক কারখানাগুলোর জন্য প্রতি বছর বাধ্যতামূলক বন্ড অডিটের বিধান প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া শতভাগ রপ্তানিমুখী লেদারগুডস, ফুটওয়্যার, টাওয়েল, লিনেন ও হোম টেক্সটাইল শিল্পের জন্য জেনারেল বন্ডের মেয়াদ এক বছরের পরিবর্তে তিন বছর করার প্রস্তাব হয়েছে। পাশাপাশি বন্ডেড ওয়্যারহাউসে এককালীন কাঁচামাল মজুদের বিদ্যমান সীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
রপ্তানি প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করতে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) নেওয়ার সময়সীমা ৪৮ ঘণ্টা থেকে কমিয়ে ২৪ ঘণ্টা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া জুয়েলারি শিল্পের জন্য পৃথক বন্ডেড ওয়্যারহাউস সুবিধা চালুর কথা বলা হয়েছে। আমদানি পণ্যের মান যাচাইয়ে সরকারি ল্যাবের পাশাপাশি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড স্বীকৃত এবং আইএসও মানসম্পন্ন বেসরকারি ল্যাব ব্যবহারের সুযোগ দেওয়া হবে।
পরিবেশবান্ধব শিল্পায়নকে উৎসাহিত করতে রপ্তানিমুখী কারখানাগুলোর বর্জ্য শোধনাগারে (ইটিপি) ব্যবহৃত কেমিক্যাল আমদানিতে শুল্ক অব্যাহতির মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে