স্ট্রিম প্রতিবেদক

সড়ক ও পশুর হাটে চাঁদাবাজিকে অপরাধ উল্লেখ করে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘চাঁদাবাজির কোনো সুযোগ নেই, এটি দণ্ডনীয় অপরাধ।’ তিনি জানান, এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
ভূমি অধিগ্রহণকে উন্নয়ন প্রকল্পের বড় বাধা উল্লেখ করে সেতুমন্ত্রী জানান, ঢাকা-সিলেট মহাসড়কের কাজে উল্লেখযোগ্য গতি এসেছে। গত দুই মাসে ভূমি অধিগ্রহণের হার ২০ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশে উন্নীত হয়েছে। আগামী দুই মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারিত হয়েছে।
এ সময় সেতুমন্ত্রী সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ দখল, রাস্তার ওপর বসা বাজার ও অবৈধ বিলবোর্ড অপসারণে ডিসিদের সক্রিয় হওয়ার নির্দেশ দেন। তিনি অতিরিক্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণে নজরদারির পাশাপাশি অপরিকল্পিত স্পিড ব্রেকার বসানো বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ থাকলেও তা ধাপে ধাপে কার্যকর করা হবে বলে জানান তিনি।
আসন্ন ঈদুল আজহায় সড়কের ব্যবস্থাপনা নিয়ে মন্ত্রী বলেন, ‘এবার যাত্রীসংখ্যা গতবারের ১ কোটি ৫০ লাখ থেকে বেড়ে ২ কোটি ৫০ লাখে পৌঁছাতে পারে। চন্দ্রা এলাকার যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণ ও পরিকল্পিত ডাইভারশন ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ঈদে পণ্যবাহী ট্রাক চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।’
বাজেট সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, সারা দেশে সড়ক সম্প্রসারণে প্রায় ৩ লাখ কোটি টাকা প্রয়োজন হলেও বরাদ্দ মাত্র ৪০ হাজার কোটি টাকা। এ কারণে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে