স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে আটকে এক নারী, তাঁর বোন ও তাদের খালাতো ভাইকে নির্যাতন করা হয়েছে। এর মধ্যে ওই নারী ও তাঁর ১৩ বছরের কিশোরী বোনের শরীরে সেফটি পিন ফোটানো হয় বলে মামলার অভিযোগে বলা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় সরকার কোল্ড স্টোরেজের অফিসকক্ষে আটকে তাঁদের নির্যাতন করা হয়। পরে স্থানীয়রা অফিস কক্ষটিতে ভাঙচুর চালায়। তাঁরা নির্যাতনকারী মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকো, মেয়ে আখি ও হাবিবাকে অবরুদ্ধও করে। পরে সেনাবাহিনীর সহায়তায় এয়ারপোর্ট থানা-পুলিশ তাদের আটক করে। এর আগে পুলিশ আহত তিনজনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।
এ ঘটনায় ভুক্তভোগীদের সবার বাড়ি পবা উপজেলার কুঠিপাড়া গ্রামে। পরে নির্যাতনের শিকার তরুণের ভাই থানায় মামলা করেন। তিনি এজাহারে উল্লেখ করেছেন, হিমাগারের অফিসকক্ষে ডেকে নিয়ে তিনজনকে লাঠি, বাঁশ, হাতুড়ি দিয়ে মারধর করেন মোহাম্মদ আলী সরকারের তিন সন্তান। একপর্যায়ে শরীরে সেফটি পিন ফুটিয়ে নির্যাতন করা হয়।
ওই নারী জানান, মোহাম্মদ আলী সরকারের সঙ্গে তাঁদের পরিবারের সুসম্পর্ক ছিল। তবে বিষয়টি তাঁর ছেলে-মেয়েরা ভালোভাবে নেননি। ছেলে-মেয়েদের সন্দেহ ছিল, মোহাম্মদ আলীর সঙ্গে তাঁর ‘অনৈতিক সম্পর্ক’ রয়েছে। এর জেরে মঙ্গলবার সকালে তাঁকে কল করে হিমাগারে ডাকা হয়। তখন তিনি খালাতো ভাই ও ছোট বোনকে নিয়ে আসেন। সেখানে যাওয়া পরপরই মোহাম্মদ আলীর ছেলে ও মেয়েরা তাদের ধাক্কা দিতে দিতে অফিস কক্ষের ভেতরে নিয়ে যান এবং কর্মচারীদের সহায়তায় নির্যাতন করেন।
স্থানীয়রা জানান, তারা চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যান। প্রথমে অফিসের দরজা খুলতে বললেও খোলা হয়নি। ওই সময় নির্যাতনের শিকার কিশোরী জানায়, মোহাম্মদ আলী সরকারের দুই মেয়ে তাদের দুই বোনের সারা শরীরে সেফটি পিন ফুটিয়ে নির্যাতন করেছেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, এ ঘটনায় করা মামলায় তিন ভাই-বোনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলা এবং জানমালের সুরক্ষা নিশ্চিত করতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।
৬ মিনিট আগে
দেশের রাস্তায় চলাচল করা পুরোনো বাসগুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে। এসব বাসের বদলে নামানো হবে আধুনিক ইলেকট্রিক বাস।
২৭ মিনিট আগে
আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে প্রায় ২ লাখ ৮০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত বাজেটে সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট প্রস্তাবের আয় ও ব্যয়ের হিসাব বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে