জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণসহ তিনজনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে খেলা দেখানোর সময় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থী নাঈম আহমদ সানি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী। এ ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
বাকি অভিযুক্তরা হলেন, দর্শন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী সাহানুর রহমান (সাঞ্জু) ও পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান ইমন।
ভুক্তভোগী নাঈম আহমদ সানি স্ট্রিমকে বলেন, গতকাল রাত ১০টা ৫০ মিনিটে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচটি দেখানো শুরু হয়। তখন আমিসহ অনেকে মুক্তমঞ্চের সামনে ফাঁকা জায়গায় বসি। সে সময় অনেকেই জায়গা না পেয়ে মুক্তমঞ্চের ওপর উঠে খেলা দেখতে থাকেন।
ভুক্তভোগীর বলেন, এসময় মাহমুদুল হাসান কিরণ খেলা দেখানো বন্ধ করে লোকজন মঞ্চ থেকে না নামা পর্যন্ত খেলা চালানো হবে না বলে জানান। এরপর আমিসহ অনেকেই এর প্রতিবাদ করি।
সানির অভিযোগ, এ সময় কিরণ তাঁর দিকে তেড়ে গিয়ে পরিচয় জানতে চান এবং বলেন, ‘তুই আমারে চিনোস, আমি কি করতে পারি তুই জানোস? আমি খেলা আয়োজন করছি। আমার যখন মন চায় চালাব খেলা। তো খেলা দেখতে চাইলে থাক না হইলে চলে যা।’ তখন সাহানুর রহমান সাঞ্জু ও আসাদুজ্জামান ইমনসহ কয়জন গিয়ে সানির সাথে বাগবিতণ্ডা করেন। একপর্যায়ে তাঁরা সরে যান ও কিরণ মঞ্চে উঠে যান।
সানি জানান, এর কিছুক্ষণ পরই কিরণ আবার তাঁর দিকে তেড়ে আসেন এবং গলায় থাকা পতাকা টেনে ধরেন। এতে সানির ঘাড়ে জখম হয়। এ সময় সাঞ্জু, ইমনসহ কয়েকজন তার মুখে ও শরীরে কিল-ঘুষি দেয়। ফলে তার মুখের কিছু জায়গায় কেটে যায়। পতাকা টেনে ধরায় তার দম নিতে কষ্ট হচ্ছিলো বলেও জানান সানি। এই তিনজন ছাড়া বাকিদের শনাক্ত করতে পারেননি তিনি।
ভুক্তভোগী আরও জানান, ঘটনার একপর্যায়ে জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতীসহ সানির আশেপাশের কয়জন তাকে ধরে সেখান থেকে বের করেন এবং চলে যেতে বলেন। এরপর সানি সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে যান এবং প্রাথমিক চিকিৎসা নেন।
তবে মারধরের অভিযোগ অস্বীকার করে তাকে অন্য কেউ মেরেছে বলে দাবি করছেন জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ। তিনি স্ট্রিমকে বলেন, 'সানি বেয়াদবি করায় আমার সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরপর যখন আমি উঠে যাই পিছন থেকে সে গালি দেয়। এসময় আমি মঞ্চ থেকে নামলে সানি তেড়ে আসে। এর মধ্যেই ওকে অনেকে ঘিরে ধরে ও সে গালি দিল কেন জবাবদিহি চায়। আমি কিছু বুঝে উঠার আগেই সানি এ ঘটনার শিকার হয়। আমি মারামারি আটকাতে গিয়েছিলাম, কিন্তু এর মাঝেই সব হয়ে যায়।'
এ ঘটনায় অভিযুক্ত সাহানুর রহমান সাঞ্জু বলেন, আমি মারামারি থামাতে গিয়েছিলাম। সেখানে অন্যরা ছিল। আমি কাউকে মারিনি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, আমরা দুই পক্ষের সঙ্গে কথা বলব। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে