স্ট্রিম প্রতিবেদক

সড়কে শৃঙ্খলা ফেরাতে সব গণপরিবহনে জিপিএস চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সড়ক নিরাপত্তাসংক্রান্ত উচ্চপর্যায়ের সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
গণপরিবহনে প্রযুক্তির ব্যবহার নিয়ে মন্ত্রী বলেন, সব গণপরিবহনে জিপিএস সিস্টেম চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গতি নিয়ন্ত্রণ, গাড়ির অবস্থান পর্যবেক্ষণ এবং ট্রাফিক আইন মানার বিষয় সহজেই তদারকি করা যাবে। এর মাধ্যমে মাঝপথ থেকে যাত্রী তুলে টিকিট ছাড়া ভাড়া নেওয়াও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।
এসি বাসের অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণসংক্রান্ত এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা পদক্ষেপ নিয়েছি। তবে এসি গাড়ির ধরন বিভিন্ন রকমের হওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে।’
মহাসড়ক ব্যবস্থাপনা নিয়ে শেখ রবিউল আলম জানান, মহাসড়কের পাশে যত্রতত্র কোনো অস্থায়ী টিকিট কাউন্টার থাকবে না; এগুলো নির্দিষ্ট বাসস্ট্যান্ডে স্থানান্তর করতে হবে। এছাড়া মহাসড়কে কোনো অবস্থাতেই অস্থায়ী বাজার বসতে দেওয়া হবে না।
ফেরিতে যানবাহন পারাপার প্রসঙ্গে মন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে তারপরই গাড়ি ফেরিতে ওঠাতে হবে। নিরাপত্তা নিশ্চিত করতে ঘাটে ব্যারিয়ার স্থাপন করা হবে এবং বিআরটিএ ও মালিক সমিতি বিষয়টি তদারকি করবে। যানজট নিরসনে গাজীপুর, সফিপুর ও চন্দ্রা এলাকায় ট্রাফিক পুলিশ, মালিক ও শ্রমিক সমিতির সমন্বয়ে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথাও সভায় জানানো হয়।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে