স্ট্রিম প্রতিবেদক

দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় আপাতত কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।
রোববার (১৪ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুর রহমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মামুন মাহবুব ও কাজী আহসান হাবিব। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খান মো. মইনুল হাসান লিপন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
জামিনের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, ‘আদালত সব পক্ষকে শুনে রুল অ্যাবসলিউট করেছেন। অর্থাৎ চূড়ান্ত শুনানি শেষে উনার জামিন কনফার্ম হয়েছে। উনার একটাই মামলা, যেটি দুদকের। রুল অ্যাবসলিউট হওয়ায় এই জামিনে উনার মুক্তি পেতে আইনগতভাবে আর কোনো বাধা নেই।’
আদালতের শর্তের বিষয়ে তিনি বলেন, ‘আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশনা আছে, উনাকে পাসপোর্ট জমা দিতে হবে। আমরা আদালতের সেই নির্দেশনা পালন করব।’
বেরোবির শেখ হাসিনা ছাত্রী হল ও ড. ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন নির্মাণে প্রায় ৪ কোটি টাকার অনিয়ম ও আত্মসাতের অভিযোগে গত বছরের জুনে মামলাটি করে দুদক। এজাহারে নকশা পরিবর্তন, অনুমোদন ছাড়াই ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি, ঠিকাদারকে অবৈধ আর্থিক সুবিধা এবং সরকারি ক্রয়বিধির বাইরে গিয়ে দ্বিতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের অভিযোগ আনা হয়।
মামলার অন্য চার আসামি হলেন—বেরোবির আরেক সাবেক উপাচার্য এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং এম এম হাবিবুর রহমান।
গত বছরের ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে অধ্যাপক কলিমুল্লাহকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওইদিনই তাঁকে কারাগারে পাঠানো হয় এবং পরে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। নিম্ন আদালতে জামিন নাকচ হওয়ার পর গত ৭ সেপ্টেম্বর তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক এবং জানিপপ চেয়ারম্যান নাজমুল আহসান কলিমুল্লাহ ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বেরোবির উপাচার্য ছিলেন। উপাচার্য থাকাকালে তাঁর বিরুদ্ধে ক্যাম্পাসে না গিয়ে ঢাকার লিয়াজোঁ অফিস থেকে দায়িত্ব পালনের অভিযোগ ছিল। বিশ্ববিদ্যালয়ের ‘অধিকার সুরক্ষা পরিষদ’-এর তথ্য অনুযায়ী, দায়িত্বের ১ হাজার ৪৬০ দিনের মধ্যে ১ হাজার ২২০ দিনই তিনি ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। তৎকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে নানা অভিযোগ থাকার পরও তিনি পুরো মেয়াদ শেষ করার সুযোগ পান বলে অভিযোগ রয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে