ফেনীর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফেনী

বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয় ৭ নারী-শিশুকে। ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে সাতজনকে পুশইন করার চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কঠোর অবস্থানে তা ব্যর্থ হয়।

শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে ফেনী-৪ বিজিবি ব্যাটালিয়নের শ্রীপুর পিলার ২১৪৫-এর নিকটবর্তী দুর্গাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, ভারতের ৪৩ রাজনগর বিএসএফ ক্যাম্পের একটি টহল দল ছয়জন নারী ও এক শিশুকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। ওই সাতজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা সবাই ভারতীয় নাগরিক। কাউকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তা প্রতিহত করেন।

তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত