স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ (সোমবার) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় এটি বিধ্বস্ত হয়। এতে মাইলস্টোন কলেজের অন্তত দুইজন শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানা গেছে।
এরই মধ্যে প্রশিক্ষণ বিমানটির পাইলটের পরিচয় পাওয়া গেছে। সাবেক এক সামরিক কর্মকর্তা স্ট্রিমকে জানান, পাইলটের নাম তৌকির। তিনি ফ্লাইট ল্যাফটেন্যান্ট পদমর্যাদার ছিলেন। এটি ছিল তাঁর প্রথম একক ফ্লাইট।
ওই কর্মকর্তা আরও জানান, তৌকিরের পুরো শরীর পুড়ে গিয়েছে। তাঁকে রাজধানীর সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপাল ও পরিচালক (প্রশাসন) মাসুদ আলম স্ট্রিমকে বলেন, ‘বর্তমানে আর্মি ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। আমাদের স্কুলের অনেকে আহত হয়েছে।’
মাসুদ আলম জানান, প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল ভবনের ওপরে বিধ্বস্ত হয়েছে। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মীসহ প্রায় ৫০ জন আহত হয়েছে। আহতদের সবাইকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বার্তা সংস্থা ইউএনবিকে জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে।
এ ছাড়া ফায়ার সার্ভিস ইউএনবিকে জানিয়েছে, উত্তরার মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়েছে। সেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।
তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সম্পূর্ণ খবর জানা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলমান।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে