উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ (সোমবার) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় এটি বিধ্বস্ত হয়। এতে মাইলস্টোন কলেজের অন্তত দুইজন শিশুশিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানা গেছে।
একটি সামরিক সূত্র স্ট্রিমকে জানান, বিমানটি উড্ডয়ন করেছিলেন ৭৫ বিএমএ লং কোর্সের সামরিক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। স্কোয়াড্রন লিডার পদমর্যাদাার ওই কর্মকর্তা একাই এফ-৭ বিমানটি উড্ডয়ন করেছিলেন। একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, মাইলস্টোন কলেজের দুইজন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
এদিকে মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপাল ও পরিচালক (প্রশাসন) মাসুদ আলম স্ট্রিমকে বলেন, ‘বর্তমানে আর্মি ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। আমাদের স্কুলের অনেকে আহত হয়েছে।’
মাসুদ আলম জানান, প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল ভবনের ওপরে বিধ্বস্ত হয়েছে। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মীসহ প্রায় ৫০ জন আহত হয়েছে। আহতদের সবাইকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বার্তা সংস্থা ইউএনবিকে জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে।
এ ছাড়া ফায়ার সার্ভিস ইউএনবিকে জানিয়েছে, উত্তরার মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়েছে। এখন সেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।
তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর জানা সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে।

উলশী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় তিনি যশোর বিমানবন্দরে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস উইং।
১৮ মিনিট আগে
জামালপুরের মেলান্দহে বৈশাখী ঝড়ে বসতবাড়ির উপর গাছ উপড়ে পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার নয়ানগরের দাগী এলাকায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
২০১৪ সালের ২৭ এপ্রিল। নারায়ণগঞ্জ শহরের আলোচিত ৭ খুনের ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। দিনের আলোতেই অপহরণ, এরপর কয়েক দিনের ব্যবধানে নদীতে ভেসে ওঠে একে একে ৭টি মরদেহ, যা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছিল।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামের রাউজানে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শমসেরপাড়ার সড়কে এ ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে