আওয়ামী লীগের সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১৫: ৩৭
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দার। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করছিলেন কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী— এমন খবরে শৈলকুপা থানার বিশেষ দল তাঁকে গ্রেপ্তার করে। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়।

২০২৪ সালের ১২ সেপ্টেম্বর নাশকতার একটি মামলায় নায়েব আলীকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। পরে জামিনে মুক্তি পান তিনি। নায়েব আলী জোয়ার্দার ২০২৪ সালের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

আওয়ামী লীগের সাবেক এমপি নায়েব আলী গ্রেপ্তার