গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গাজীপুর

গাজীপুরে পাঁচজনকে ‘গলা কেটে’ হত্যা। ছবি: সংবাদদাতা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের শিশুসহ পাঁচজনকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়া সদর উপজেলার সদর ইউনিয়নের রাউতকোনা গ্রামের প্রবাসী মনির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আজ শনিবার (৯ মে) বিষয়টি জানাজানি হয়।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুবাইর হোসেন জানান, প্রায় এক বছর ধরে প্রাইভেটকার চালক ফোরকান মিয়া রাউতকোনা গ্রামের মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। ফোরকানের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে ফোরকান মিয়াই এই ঘটনা ঘটেয়েছেন। ঘটনার পর সন্দেহভাজন ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

নিহতরা হলেন, ফোরকান মিয়ার স্ত্রী শারমিন (৩০), মেয়ে মীম খানম (১৫), উম্মে হাবিবা (৮), ফারিয়া (২) এবং ফোরকান মিয়ার শ্যালক রসুল মিয়া (২২)।

এদের মধ্যে তিন শিশুর মরদেহ বসতঘরের মেঝেতে করা বিছানায় শোয়া অবস্থাতেই ছিল। তাদের মামার মরদেহ খাটের উপর এবং মায়ের মরদেহ জানালার সঙ্গে বেঁধে রাখা অবস্থায় দেখা গেছে।

গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে কাপাসিয়া থানা পুলিশের কয়েকটি দল কাজ শুরু করেছে। পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এর বেশি আপাতত বলতে পারছি না।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত