স্ট্রিম প্রতিবেদক

নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী উর্মি হীরা চাকরিতে যোগ দিয়েছেন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ছড়িয়ে পড়েছে। তবে এ দাবি তিনি নিজেই নাকচ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে স্ট্রিমকে উর্মি হীরা জানান, তিনি এখনো কোনো চাকরিতে যোগ দেননি।
তবে চাকরির জন্য সরকারি পর্যায়ে চেষ্টা চালাচ্ছেন জানিয়ে উর্মি হীরা বলেন, ‘সপ্তাহখানেক আগে কুমিল্লার স্থানীয় সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি চাকরির জন্য আবেদন জমা দিয়েছি। আমি যতটুকু জানি, তারা বিষয়টি নিয়ে আন্তরিকভাবে কাজ করছেন।’
গুজব ছড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তারা হয়তো আমার ভালোর জন্যই বা সমবেদনা থেকে এমনটা করছেন। এই সময়ে তাদের বিষয়ে কোনো নেতিবাচক মন্তব্য না করাই ভালো।’
এর আগে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বুলেট বৈরাগীর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বুলেট বৈরাগীর বেতন যেন তার স্ত্রীকে দেওয়া হয়, সে বিষয়ে সরকার থেকে নির্দেশ এসেছে বলে জানান তিনি।
উল্লেখ্য, বুলেট বৈরাগী কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। গত ১১ এপ্রিল বনিয়াদি প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম যান তিনি। প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হওয়ার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকার ফুটপাত থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৭ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
৮ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
৯ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
৯ ঘণ্টা আগে