ভারত-পাকিস্তান সংঘাত: যা বলছেন তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৫, ০১: ৪৫

পাক-ভারত সামরিক উত্তেজনা ও সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ফেসবুক পোস্টে সামরিক হামলার নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।

গতকাল ৭-ই মে, রাত ৮ টায় তারেক রহমান তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে সামরিক হামলার নিন্দা জানিয়ে লেখেন, ‘নিহত ও আহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাই। এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ নমনীয়তার সাথে অবিলম্বে শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণের আহ্বান জানাচ্ছি।’

পোস্টটিতে তিনি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংহতি প্রসঙ্গে লিখেছেন, ‘দক্ষিণ এশিয়া একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ অঞ্চল, যা গড়ে উঠেছে পারস্পরিক স্বার্থ ও আকাঙ্ক্ষার ভিত্তিতে সহযোগিতার মধ্য দিয়ে, যা এই অঞ্চলের সব জনগণের জন্য মঙ্গলজনক।’

এছাড়া পৃথক এক ফেসবুক পোস্টে তারেক রহমানকে উদ্ধৃত করে বিএনপির ভেরিফাইড পেইজে লেখা হয়, ‘প্রতিবেশী অঞ্চলে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে, আমরা সামরিক হামলার নিন্দা জানাচ্ছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমরা সংশ্লিষ্ট পক্ষসমূহকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাই।’

ভারত-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক অবনতির ফলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘাত বেড়ে গেলে গোটা অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি, নিরাপত্তা এবং মানবিক পরিস্থিতির ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক মহল থেকেও দুই দেশের প্রতি নমনীয়তা দেখানোর আহ্বান জানানো হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত