স্ট্রিম প্রতিবেদক

নারী ও শিশু নির্যাতন দমন মামলার আপিল ও ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে একটি সুনির্দিষ্ট বিশেষ ডিভিশন বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বুধবার (১০ জুন) প্রধান বিচারপতির নির্দেশে এই বিশেষ বেঞ্চ গঠনের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বেঞ্চে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ জুন সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য এই বেঞ্চ গঠন করা হলো। এখানে শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে শুধু নারী ও শিশু নির্যাতন দমন আইন-সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফার্মেশনের রেফারেন্স এবং একই রায় থেকে উদ্ভূত সব ফৌজদারি আপিল ও জেল আপিল শুনানি করা হবে। ফৌজদারি আপিল ও জেল আপিল মঞ্জুরির আবেদনপত্র, ফৌজদারি বিবিধ, ফৌজদারি রিভিশন যদি থাকে এবং উপরের বিষয়-সংক্রান্ত রুল এবং আবেদনপত্র গ্রহণ ও শুনানি হবে।
গত ৭ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আপিল দ্রুত নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান বিচারপতির এই উদ্যোগে আপিল নিষ্পত্তিতে বছরের পর বছর ধরে চলা বিলম্বের অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
তিনি জানিয়েছিলেন, একটি সুনির্দিষ্ট প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন, যা আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে কার্যকর হলো।

.png)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-টিআইএন ব্যবস্থা সচল রাখতে ও কারিগরি বিপর্যয় এড়াতে সেবা প্রদানকারী ভেন্ডর প্রতিষ্ঠানের চুক্তি আরও ৩০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যকে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে তলব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে মঙ্গলবার (১৪ জুলাই) প্রক্টর অফিসে উপস্থিত হতে বলা হয়েছে।
৪ ঘণ্টা আগে
বিদেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং উচ্চ বেতনের সুযোগ তৈরিতে দেশের শিক্ষাব্যবস্থায় অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান।
৪ ঘণ্টা আগে
এলডিসিভুক্ত দেশগুলোর উন্নয়ন নিশ্চিতে ৫ দফা প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার (১৩ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) হাই-লেভেল সেগমেন্টের সাধারণ বিতর্কে অংশ নিয়ে এসব প্রস্তাব দেন তিনি।
৪ ঘণ্টা আগে