স্ট্রিম সংবাদদাতা

পবিত্র ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (১৮ মার্চ) থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত এই বন্দরে বাণিজ্যিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার নিয়মিত সময়ের মতোই স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম মন্ডল জানান, সংগঠনের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের বিষয়টি ইতিমধ্যে ভারতীয় ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চ থেকে পুনরায় বন্দরের সব বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধের কোনো প্রভাব যাত্রী পারাপারে পড়বে না। ঈদ উপলক্ষ্যে যেসব যাত্রী ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করবেন, তাঁদের জন্য ইমিগ্রেশন সেবা সার্বক্ষণিক চালু থাকবে। যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে।
হিলি স্থল শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা আমির হামজা বলেন, সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও নির্ধারিত ছুটি ব্যতীত কাস্টমস অফিসের দাপ্তরিক কাজ সীমিত পরিসরে চলবে। ২৮ মার্চ বন্দর পুনরায় সচল হলে আগের মতোই কর্মচাঞ্চল্য ফিরে আসবে।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৮ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে