স্ট্রিম সংবাদদাতা

ঈদকে সামনে রেখে গাজীপুরের গুরুত্বপূর্ণ ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে করে উত্তরাঞ্চলের প্রবেশমুখ চন্দ্রাতে আজ বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে ৬ কিলোমিটারেরও বেশি যানজট তৈরি হয়েছে। এছাড়া কোথাও কোথাও যানবাহনের ধীরগতি দেখা গেলেও এখন পর্যন্ত সামগ্রিকভাবে বড় ধরনের যানজট বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। এদিকে সামগ্রিক পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণেই আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে আজ সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী, কলেজ গেট, বোর্ড বাজার ও চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ চোখে পড়ে। বিশেষ করে চান্দনা চৌরাস্তায় সড়কের পাশে অনিয়ন্ত্রিত পার্কিং এবং যাত্রী ওঠানামার কারণে যান চলাচলে কিছুটা ধীরগতি দেখা যায়। এতে ওই অংশ পার হতে বাড়তি সময় লাগছে চালকদের।
অন্যদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, ত্রিমোড় ও আশপাশের এলাকাতেও একই চিত্র। নবীনগর-চন্দ্রা সড়কের ওয়ালটন কারখানা এলাকা থেকে চন্দ্রা পর্যন্ত ধীরগতিতে যানবাহন চলতে দেখা গেছে। দুপুরের দিকে গুগল ম্যাপের ট্রাফিক ফিচারে দেখা গেছে, গাজীপুর চৌরাস্তার শফিপুর এলাকার যমুনা স্পিনিং মিলস লিমিটেড থেকে গাজীপুরের হাইটেক পার্ক সংলগ্ন খাড়াজোরা মোড় পর্যন্ত ৬ কিলোমিটারেরও বেশি যানজট ছড়িয়ে পড়েছে। আর সাভারের দিকে নন্দনপার্ক পর্যন্ত যানজট রয়েছে।

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দুপুরের পর পোশাক কারখানাগুলো ছুটি হলে এই চাপ আরও বাড়তে পারে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কের অবস্থা ভালো থাকায় তারা বড় ধরনের দুর্ভোগে পড়ছেন না। তবে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ রয়েছে। ঈদকে কেন্দ্র করে এই প্রবণতা বাড়ছে বলেও জানিয়েছেন অনেকে।
গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি-ট্রাফিক) এস এম আশরাফুল আলম বলেন, ‘ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। টঙ্গী, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। কোথাও যাতে যানজট তৈরি না হয়, সে জন্য আমাদের টিম সার্বক্ষণিক কাজ করছে।’

পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকেই তৈরি পোশাক কারখানার শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গাজীপুর ছাড়তে শুরু করেছেন। এর ফলে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন ও যাত্রীর চাপ বাড়লেও পরিস্থিতি এখনো সহনীয় পর্যায়ে রয়েছে। ধাপে ধাপে কারখানা ছুটি দেওয়ায় এবার একসঙ্গে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে না, যা বড় ধরনের যানজট এড়াতে সহায়ক হচ্ছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। যানজট নিরসন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্টদের আশা, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়কই হবে।

পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবনে চুরির সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। গত ১৭ মার্চ বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে প্রকাশিত চুরির খবরটিকে ‘ভ্রান্ত ও বিভ্রান্তিকর’ বলে অভিহিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঈদুল ফিতর ঘিরে সপ্তাহব্যাপী টানা ছুটিতে হ্রদ-পাহাড়মুখী হচ্ছেন পর্যটক ও ভ্রমণপিপাসুরা। এতে বসন্তের মাঝামাঝি সময়ে পর্যটকদের পদচারণ মুখর হতে যাচ্ছে পাহাড়। গত বছরের চেয়ে এবার ঈদে রাঙামাটিতে পর্যটকদের সমাগম বাড়বে মনে করছেন পর্যটন কারবার সংশ্লিষ্টরা।
১ ঘণ্টা আগে
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ীর টানে বাড়ি ফিরছে মানুষ। সময় যতই ঘনিয়ে আসছে ঘরমুখো মানুষের ভিড় বাড়ছে দৌলতদিয়া ঘাটে। ভিড় বাড়লেও এবার মানুষের ভোগান্তি কম হচ্ছে।
২ ঘণ্টা আগে
বগুড়ার শেরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৩ ঘণ্টা আগে