স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সোমবার (১৫ জুন) ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
তিনি জানান, অভিযোগের গুরুত্ব অনুযায়ী আনুপাতিক হারে সাজা দেওয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে রায় নিবিড় পর্যালোচনা করে আসামিদের সাজা বৃদ্ধির প্রয়োজন হলে তারা আপিল করবেন।
আমিনুল ইসলাম বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ জাজমেন্ট পেয়েছি ৮০৯ পৃষ্ঠার। প্রাথমিকভাবে মনে হয়েছে, অত্যন্ত জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে ট্রাইব্যুনাল এই রায় দিয়েছেন। ৩০ আসামির সবাইকে তারা সাজা দিয়েছেন। আবু সাঈদ হত্যা মামলায় যাদের বিরুদ্ধে সরাসরি গুলির অভিযোগ ছিল, তাদের মৃত্যুদণ্ড এবং সেই গুলিতে যারা প্রত্যক্ষ সহযোগিতা করেছেন, তাদের যাবজ্জীবন দেওয়া হয়েছে।’
সরাসরি গুলির বাইরে অন্য আসামিদের শাস্তির বিষয়ে তিনি বলেন, ‘যারা ইট-পাটকেল মেরেছে, লাঠি-সোটা নিয়ে ধাওয়া করেছিল, অভিযোগের প্রোপোরশনেট হারে তাদেরও শাস্তি দিয়েছে। কেউ কিন্তু শাস্তির বাইরে যায়নি।’
আপিলের সম্ভাবনা নিয়ে আমিনুল ইসলাম বলেন, ‘আমরা আরেকটু মেটিকুলাসলি পর্যালোচনা করি। দেখার পরে কোনো কারণে কারও বিরুদ্ধে যদি আমাদের সাজা বাড়ানোর জন্য আপিল করার প্রয়োজন হয়, তাহলে আমরা আবেদন করব।’
গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশকে মৃত্যুদণ্ড, তিন কর্মকর্তাকে যাবজ্জীবনসহ ৩০ আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মৃত্যুদণ্ড পাওয়া দুজন হলেন–এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।
যাবজ্জীবন পেয়েছেন তৎকালীন সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, পরিদর্শক রবিউল ইসলাম ও এসআই বিভূতি ভূষণ রায়। বাকি ২৫ আসামির মধ্যে ৫ জনের ১০, ৮ জনের ৫, ১১ জনের ৩ বছর এবং একজনের হাজতবাসকে দণ্ড হিসেবে গণ্য করা হয়েছে। দণ্ডিতদের ২৪ জনই পলাতক।
২০২৪ সালের ১৬ জুলাই আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বুকে পুলিশ সরাসরি গুলি চালায়। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আন্দোলনে ভিন্নমাত্রা যোগ করে, যার ধারাবাহিকতায় ৫ আগস্ট শেখ হাসিনার পতন ঘটে।

.png)

যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কেশবপুর পৌরসভার মধকূল নাথপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত জুয়েল রানা পৌরসভার মধ্যকূল নাথপাড়া এলাকার খানজাহান আলীর ছেলে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে সেখানে পু
২৪ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে রাইস মিলের মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে শঙ্কর মণ্ডল নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধরের সাত দিন পর তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
রোগীর ভয়, উদ্বেগ ও মানসিক কষ্ট বুঝে তাকে আশ্বস্ত করতে চিকিৎসকদের মানবিক আচরণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু প্রযুক্তি থাকলেই স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়; রোগীর প্রতি মানবিক আচরণ ও সহানুভূতিও সমান গুরুত্বপূর্ণ।
২ ঘণ্টা আগে