স্ট্রিম সংবাদদাতা

যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কেশবপুর পৌরসভার মধকূল নাথপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এতে আহত জুয়েল রানা পৌরসভার মধ্যকূল নাথপাড়া এলাকার খানজাহান আলীর ছেলে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। জিজ্ঞাসাবাদের জন্য তাকে সেখানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ১০টার দিকে পৌর শহরের কেশবপুর ফিলিং স্টেশনের উত্তর পাশে জেলেপাড়া সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আহত হন জুয়েল রানা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, জুয়েল রানা পায়ে ককটেলের স্প্লিন্টার লেগে আহত হয়েছেন। তবে তিনি শঙ্কামুক্ত। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
কেশবপুর থানার ওসি রোকসানা খাতুন জানান, আহত জুয়েল হাসপাতালে থাকলেও সেখানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি ককটেল বহন করছিলেন কিনা— সেটি এখনো নিশ্চিত নই। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এদিকে, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবস ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা নাশকতার অংশ হিসেবে কেশবপুরে ককটেল নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করছেন স্থানীয়রা। তবে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।

.png)
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী ও সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৬ মিনিট আগে
ঢাকার ধামরাইয়ে রাইস মিলের মোটরের যন্ত্রাংশ চুরির অভিযোগে শঙ্কর মণ্ডল নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধরের সাত দিন পর তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত আড়াইটার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে
রোগীর ভয়, উদ্বেগ ও মানসিক কষ্ট বুঝে তাকে আশ্বস্ত করতে চিকিৎসকদের মানবিক আচরণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু প্রযুক্তি থাকলেই স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়; রোগীর প্রতি মানবিক আচরণ ও সহানুভূতিও সমান গুরুত্বপূর্ণ।
৩ ঘণ্টা আগে