স্ট্রিম প্রতিবেদক

দুর্নীতির মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিনের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
এই তিনজনের বিরুদ্ধে ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি সম্পদ বিবরণীর নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর সূত্র ধরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে পরে বিচারিক আদালত টুকু ও নাসির উদ্দিনকে ১০ বছর করে এবং হেলাল উদ্দিনকে ৩ বছর সাজা দেয়।
এর বিরুদ্ধে তারা হাইকোর্টে গেলে হাইকোর্ট নিম্ন আদালতের সাজা বাতিল করে, যার বিরুদ্ধে আপিল বিভাগে যায় দুদক। আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে মামলাটি পুনরায় শুনানির জন্য হাইকোর্টে পাঠায়। হাইকোর্ট দ্বিতীয়বার শুনানি শেষে বিচারিক আদালতের রায় বহাল রাখে। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে টুকু, নাসির উদ্দিন ও হেলাল উদ্দিন আপিল বিভাগে যান। আপিল বিভাগ লিভ মঞ্জুর করে আজ ক্রিমিনাল আপিলের শুনানি শেষে হাইকোর্টের রায় বাতিল করে।
এ মামলায় টুকুর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। নাসির উদ্দিন ও হেলাল উদ্দিনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী স্ট্রিমকে বলেন, `২০০৭ সালে ১/১১ এর সরকারের সময় ৭ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দুদক ছিল না। কিন্তু দুদক সচিব ১৮ ফেব্রুয়ারি বিভিন্ন রাজনীতিবিদের বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেন, যার কোনো আইনি ভিত্তি নেই। দুদকের যেকোনো মামলা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত বা অনুমোদন প্রয়োজন হয়। এক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে বলে আপিল বিভাগ ওই সিদ্ধান্ত বাতিল করেছে।‘

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে