স্ট্রিম প্রতিবেদক

তামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-কে দ্রুত আইনে রূপান্তরের দাবি জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই দাবি জানায় ফাউন্ডেশনের প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল আউয়াল রিজভী চিফ হুইপকে জানান, জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন বর্তমান সংসদ অধিবেশনেই পাস হওয়া জরুরি। বিশেষ করে ই-সিগারেট নিষিদ্ধের ধারা বহাল রেখে দ্রুত আইন পাসের দাবি জানান তিনি।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রতিনিধি দলের কথা গুরুত্বসহকারে শোনেন এবং বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন। জনস্বাস্থ্য রক্ষায় এই আইন পাসের বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ডা. মুশতাক হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, মো. আতাউর রহমান মাসুদ, ডা. অরুনা সরকার এবং আবু জাফর।
সংশ্লিষ্টরা মনে করছেন, তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাস হলে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার পথে দেশ এক ধাপ এগিয়ে যাবে এবং তরুণ প্রজন্মকে তামাক ও ই-সিগারেটের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা সম্ভব হবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে