স্ট্রিম প্রতিবেদক

ধর্ষণ ও নির্যাতনের শিকার নারী-শিশুদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে এখন পর্যন্ত ৪১ হাজার ৫৫৫টি নমুনার ডিএনএ প্রোফাইলিং করা হয়েছে। সোমবার (১৫ জুন) সংসদে অধিবেশনে সেলিমা রহমানের লিখিত প্রশ্নে এই তথ্য জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি এবং সাতটি বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরির মাধ্যমে এসব নমুনার ডিএনএ পরীক্ষা ও প্রোফাইলিং করা হয়েছে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে মন্ত্রী জানান, প্রথম অধিবেশনেই নারী ও শিশু নির্যাতন দমন আইন পাস হয়েছে। ২০২৫ সালের সংশোধনীর মাধ্যমে ধর্ষণ মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুততর করা হয়েছে। অভিযোগ গঠনের পর নির্ধারিত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করার বিধান যুক্ত করা হয়েছে।
তিনি বলেন, নির্যাতনের শিকার নারী ও শিশুদের চিকিৎসা, আইনি ও মানসিক সহায়তা দেওয়ার জন্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পর্যায়ক্রমে ৩৭টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) করা হবে।
জাহিদ হোসেন বলেন, বর্তমানে দেশের ১৪টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে নারী ও শিশুদের চিকিৎসা, আইনি সহায়তা, পুলিশি সহায়তা, মনোসামাজিক কাউন্সেলিং, পুনর্বাসন, সামাজিক পুনঃএকত্রীকরণ এবং আয়বর্ধনমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব কেন্দ্র থেকে এখন পর্যন্ত মোট ৮২ হাজার ৬৭৮ নারী-শিশু সেবা পেয়েছেন। এ ছাড়া জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯৫টি ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার থেকে ১ লাখ ৭০ হাজার ৫২৩ জন সেবা পেয়েছেন।
১৮ হাজারের বেশি বাল্যবিয়ে বন্ধ
মন্ত্রী জানান, বাল্যবিয়ে প্রতিরোধে জাতীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় হেল্পলাইনের মাধ্যমে এখন পর্যন্ত মোট ১৮ হাজার ৮২৪টি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।
তিনি বলেন, ‘পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০’ বাতিল করে নতুন করে ‘পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন, ২০২৬’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন আইনে পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ, দমন এবং বিচার প্রক্রিয়াকে আরও কার্যকর করা সম্ভব হবে।

বৃক্ষরোপণে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৫’-এর জন্য ৭ শ্রেণিতে মোট ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করেছে সরকার। সোমবার (১৫ জুন) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-২ শাখার প্রজ্ঞাপনে পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
৪০ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সোমবার (১৫ জুন) ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
৪১ মিনিট আগে
সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর এক সদস্য বলেন, প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে নবগঠিত দুই ইউনিয়ন পরিষদের নামকরণ হয়েছে। তবে প্রতিমন্ত্রী তা অস্বীকার করে দাবি করেন, অলৌকিকভাবে তাঁর ছেলেদের নামের সঙ্গে মিলে গেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কলের সংখ্যা ৭ কোটির মাইলফলক ছাড়িয়েছে। সোমবার (১৫ জুন) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এই তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে