স্ট্রিম ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘বিএনপি কখনোই প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া এই দল সব গণতন্ত্রকামী নাগরিককে সঙ্গে নিয়ে একটি উন্নয়নমুখী ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে চায়।’
শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর জাতীয়তাবাদী বাউল দলের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঈন খান এ কথা বলেন।
শ্রদ্ধা নিবেদনের সময় সারা দেশ থেকে আসা বিএনপি নেতা-কর্মীরা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে জড়ো হয়ে দলীয় স্লোগান দেন।
ড. মঈন খান আরও বলেন, ‘জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে। কিন্তু তা নিশ্চিত করতে হলে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন প্রয়োজন। গণতন্ত্র পুনরুদ্ধার ছাড়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়।’
আওয়ামী লীগের সমালোচনা করে মঈন খান বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার পর একটি রাজনৈতিক দল গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল কায়েম করেছিল। তারা জনগণের মতামত উপেক্ষা করেছে বারবার। যার পরিণতিতে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতন ঘটে।’
জিয়াউর রহমানের অবদান স্মরণ করে ড. মঈন খান বলেন, ‘তিনি বঙ্গভবনের চার দেয়ালে আবদ্ধ থেকে রাজনীতি করেননি। বরং তৃণমূলে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন, দলকে সংগঠিত করেছেন। তিনি ছিলেন এক অনন্য প্রতিভাধর নেতা, যিনি শিল্প-সাহিত্য ও গ্রামীণ সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছেন। দেশের মাটি ও মানুষের সঙ্গে তাঁর হৃদয়ের সংযোগ ছিল গভীর।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি রফিকুল ইসলাম তুহিন, মেহেদী হাসান তুহিন এবং জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম মহাসচিব ড. কাজী মনিরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।
ড. মঈন খান তাঁর বক্তব্যে সবার প্রতি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশের গণতন্ত্র ও স্বাধীনতা পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে