স্ট্রিম প্রতিবেদক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে তারেক রহমান তাঁর কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেন। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান।
মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের সঙ্গে জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেন তারেক রহমান। এরপর লাল দল ও পরে সবুজ দলের ফুটবলারদের সঙ্গে ফ্রেমবন্দী হন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, জাতীয় দলের সাবেক তারকা ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত লাল ও সবুজ দলের এ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।
বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে ‘স্বাধীনতার চেতনায় ফুটবল উৎসব’ স্লোগানকে সামনে রেখে ফুটবল ম্যাচের আয়োজন করেছিল বাফুফে।
এর আগে, সকালে যুব দল ও নারী দলের ম্যাচ অনুষ্ঠিত হয়। আর বিকেলে মাঠে নামেন দেশের সাবেক তারকা ফুটবলাররা। লাল দলের হয়ে এ দিন মাঠে নামতে দেখা গেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককেও।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে