স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), ব্যাংক-সহ শুক্র ও শনিবারের (১৯ ও ২০ ডিসেম্বর) বিভিন্ন নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) নিয়োগকারী কর্তৃপক্ষ আলাদা আলাদা বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানায়।
আজ বিকেলে ইউজিসির সহকারী পরিচালক/সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে সকালে ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।
একই কারণ দেখিয়ে ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় (বিএসসিএস) আয়োজিত বিভিন্ন ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সিনিয়র অফিসার পদের (জব আইডি-১০২২০) লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হলো। পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
আজ মৎস্য উন্নয়ন করপোরেশনের সিনিয়র অপারেটর, অপারেটর (ট্রল), ড্রাইভার ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা ছিল। সেটিও স্থগিত করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি ও মৎস্য উন্নয়ন করপোরেশনের পরিচালক (অর্থ) মোহাম্মদ বদরুল হক জানিয়েছেন, পরবর্তী সময়ে পরীক্ষার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
এদিকে, ব্যাংকার্স সিলেকশন কমিটি আগামীকাল শনিবারের অফিসার রুরাল ক্রেডিট (জব আইডি-১০২০৪) পদের মৌখিক পরীক্ষাও স্থগিত করেছে।
এ ছাড়া আগামীকাল শনিবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বগুড়ার জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমির (নেকটার) প্রশিক্ষক (গবেষণা সমন্বয়কারী), সহকারী ইনস্ট্রাক্টর, সহকারী প্রশিক্ষক (কম্পিউটার), সহকারী প্রশিক্ষক (গবেষণা), সহকারী প্রশিক্ষক (ইংরেজি) ও মেডিকেল অফিসার পদে লিখিত পরীক্ষা ছিল। সেটিও স্থগিত করেছে কর্তৃপক্ষ। পরবর্তীতে বিজ্ঞপ্তি ও এসএমএসের মাধ্যমে প্রার্থীদের পরীক্ষার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৮ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে