স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শিব শংকর রায় (৫৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশা।
আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজশাহী মহানগরীর পবার নওহাটা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, 'নওগাঁ-রাজশাহী মহাসড়কের আনসার ক্যাম্পের পাশে একটি অজ্ঞাত যান শিক্ষকদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তাঁরা গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক শিব শংকর রায়কে মৃত ঘোষণা করেন। আহত অধ্যাপক আসাদুজ্জামান বাদশা হাত ও পায়ে গুরুতর জখম নিয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর জ্ঞান এখনো ফেরেনি।'
ওসি মনিরুল ইসলাম আরও জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া গাড়িটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক গিয়াস উদ্দীন বলেন, 'শিব শংকর রায় ও আসাদুজ্জামান স্যার দুজনেই মাছ ধরার বিষয়ে শৌখিন ছিলেন। সকালে তাঁরা মোটরবাইকে করে নওহাটা এলাকায় মাছ ধরতে যাচ্ছিলেন। পথে জুট মিলের সামনে দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই শিব শংকর স্যারের মৃত্যু হয়।'
অধ্যাপক শিব শংকর রায়ের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, 'অসীমে ভালো থাকবেন স্যার। সড়ক দুর্ঘটনায় আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর শিব শংকর রায়। স্যারের আত্মার শান্তি কামনা করছি। অপরজন দর্শন বিভাগের শিক্ষক প্রফেসর আসাদুজ্জামান বাদশা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারাত্মক আহত অবস্থায় চিকিৎসাধীন।'

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৫ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৫ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৬ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৬ ঘণ্টা আগে