স্ট্রিম সংবাদদাতা

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘আমাদের সংস্কৃতি নানা কারণে স্থবির হয়ে পড়েছে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজন একটি মনস্তাত্ত্বিক বিপ্লব। পরিবর্তন আনতে হবে চিন্তা, চেতনা ও মননের গভীরে।’
শনিবার (৪ এপ্রিল) ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘সংস্কৃতির বিকাশে সরকার আন্তরিক। এটি কোনো সাধারণ কাজ নয়; গভীর বুদ্ধিবৃত্তিক প্রয়াস, যা জাতির চিন্তা-চেতনা গঠনের সঙ্গে জড়িত।’
সংশ্লিষ্টদের উদ্দেশে আলী নেওয়াজ বলেন, ‘প্রতিটি উপজেলা থেকে সাংস্কৃতিক সমস্যা ও সম্ভাবনার একটি লিখিত প্রোফাইল তৈরি করে আমাদের দিন। আমরা খুব দ্রুত একটি ওয়ার্কশপ আয়োজন করব, যেখানে একটি কার্যকর মডেল তৈরি করা হবে।’
জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘ত্রিশালে নজরুলকে ঘিরে আয়োজনটি যেন গতানুগতিক না হয়। বরং আমাদের ইতিহাস, সংগ্রাম ও সাংস্কৃতিক চেতনার প্রতিফলন ঘটাতে হবে।’
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ ছাড়াও ত্রিশালের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাহাঙ্গীর আলমও উপস্থিত ছিলেন।
সভা শেষে অতিথিরা ত্রিশালে অবস্থিত কাজী নজরুলের বাল্য বিদ্যাপীঠ নজরুল একাডেমি, নজরুলের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ও জন্মজয়ন্তী উদযাপনের স্থান পরিদর্শন করেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১০ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১২ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১২ ঘণ্টা আগে