স্ট্রিম প্রতিবেদক

তিনদিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে শুক্রবার (২২ আগস্ট) দেশটির উদ্দেশে রওনা হবেন তিনি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘তিন দিনের এ সফরে নাহিদ ইসলাম প্রবাসী বাংলাদেশি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকারকর্মী এবং বিভিন্ন পেশাজীবীর সঙ্গে মতবিনিময় ও নৈশভোজে অংশগ্রহণ করবেন। এ ছাড়াও বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সফরের অংশ হিসেবে একটি পাবলিক ইভেন্টে যোগ দেবেন নাহিদ ইসলাম। সেখানে মালয়েশিয়া প্রবাসী রাজনৈতিক নেতা, জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী, ছাত্রছাত্রী এবং প্রবাসী জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন।’
আগামী ২৫ আগস্ট নাহিদ ইসলাম দেশে ফিরবেন জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, `এই সফরে গণ-অভ্যুত্থান—পরবর্তী রাষ্ট্রগঠনে প্রবাসীদেরকে আরও কীভাবে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা যায় এবং জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাসীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করবেন নাহিদ ইসলাম।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে