স্ট্রিম ডেস্ক

স্ট্রিম প্রতিবেদক
এখন থেকে সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার সব ধরনের দর্শনার্থীর জন্য বন্ধ থাকবে সচিবালয়ে প্রবেশের দরজা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক আদেশে।
বুধবার (২৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে যুগ্ম সচিব মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত আদেশে বলা হয়, উপদেষ্টা পরিষদের সভা এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে জননিরাপত্তা বিভাগের এক দায়িত্বশীল সূত্র জানায়, ‘সচিবালয়ে আগে সপ্তাহের প্রতি সোমবার দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল। এখন থেকে বৃহস্পতিবারেও কেউ প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র অনুমোদিত কার্ডধারীরাই সচিবালয়ে প্রবেশের অনুমতি পাবেন।’
এর আগে, সোমবার (২৭ মে) হঠাৎ করে একদিনের জন্য সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ রাখে মন্ত্রণালয়। এর আগের রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়, যা ছিল প্রশাসনিক নিরাপত্তা জোরদারের একটি প্রাথমিক পদক্ষেপ।
সভা-সমাবেশেও নিষেধাজ্ঞা
এ ছাড়াও সচিবালয় ও এর পার্শ্ববর্তী এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
২৬ মে রাতে জারি করা এক নির্দেশনায় বলা হয়, ১০ মে ডিএমপি কমিশনার কর্তৃক জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিষেধাজ্ঞা ইতোমধ্যে কার্যকর রয়েছে এবং তা বলবৎ থাকবে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের নিষেধাজ্ঞার পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, আন্দোলনের আশঙ্কা ও রাজধানীতে বিভিন্ন দলের কর্মসূচি। সচিবালয় ও সরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোকে ঘিরে চলমান নিরাপত্তা উদ্বেগ প্রশাসনকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে।
একাধিক রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচির মধ্যে সরকার সচিবালয় এলাকায় অপ্রয়োজনীয় জনসমাগম ঠেকাতে আগেভাগেই ব্যবস্থা নিচ্ছে। একইসঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠক ও উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকাণ্ড যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়টিও বিবেচনায় আনা হয়েছে।
জননিরাপত্তা বিভাগের এক সূত্র জানায়, সচিবালয়ে প্রতিদিনই বিভিন্ন জেলা-উপজেলা থেকে দর্শনার্থীরা আসেন। তবে সরকারের প্রশাসনিক কার্যক্রম ও নিরাপত্তা নিশ্চিত করতে সপ্তাহের নির্দিষ্ট দুই দিন দর্শনার্থীদের প্রবেশ সীমিত করা হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে