স্ট্রিম প্রতিবেদক

শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয়ার ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করেছে পুলিশ। এরা সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আজ মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শনে গিয়ে মো. মোস্তাফিজুর রহমান জানান, শিল্পী ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তার ব্যাপারে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দোষী সবাইকে খুঁজে বিচারের মুখোমুখি করা হবে।
উল্লেখ্য যে, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ মোটিফ তৈরির সন্দেহে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিল্পীর স্টুডিও পুড়ে যায়। এতে ৩০টির বেশি শিল্পকর্ম ছিল। অথচ এই মোটিফ তাঁর বানানো নয়। তিনি তৈরি করেছেন ‘কাঠের বাঘ’।
সরকার ইতোমধ্যে মানবেন্দ্র ঘোষের বাড়ি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছে। আজ বাড়িটি পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা সাংবাদিকদের জানান, মানবেন্দ্র ঘোষের ইচ্ছা অনুযায়ী বাড়িটি পুনরায় তৈরি করে দেওয়া হবে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আলামত সংগ্রহ শেষ হওয়ার পর নির্মাণ কাজ শুরু হবে।
এ সময় মানোয়ার হোসেন মোল্লা মানবেন্দ্র ঘোষের হাতে ২০ হাজার টাকা তুলে দেন। মানবেন্দ্র জানান, এ ঘটনার প্রেক্ষিতে তিনি গতকাল মামলা করেছেন। কোন নিরপরাধ ব্যক্তি যাতে শাস্তি না পায় এবং এ ঘটনার যাতে কোন রাজনীতিকরণ অথবা ধর্মীয়করণ না ঘটে, সেই অনুরোধও তিনি জানিয়েছেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে