স্ট্রিম প্রতিবেদক

নামকরণ ইস্যুতে সমালোচনার মুখে পড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পক্ষ নিয়ে নিজ উদ্যোগে মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ নিতে নিষেধ করা হয়েছে। প্রতিমন্ত্রী শাহে আলমের পক্ষে বিবৃতিটি দিয়েছেন তাঁর প্রেস সেক্রেটারি আতিকুর রহমান।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে বিভিন্ন ধরনের অপতথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে সবার কাছে অনুরোধ, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে বা তাঁর পক্ষে দাবি করে কেউ যেন ব্যক্তিগত উদ্যোগে কোনো মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন। এ ধরনের বিষয়ে প্রতিমন্ত্রীর কোনো অনুমোদন বা নির্দেশনা নেই।
বগুড়ার মোকামতলা উপজেলায় সদ্য গঠিত দুই ইউনিয়নের নামকরণ করা হয় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’। প্রতিমন্ত্রী শাহে আলমের দুই ছেলের সঙ্গে এই নামের সাদৃশ্য থাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। বিষয়টি নিয়ে সংসদেও আলোচনা হয়।
এ নিয়ে আলোচনার মধ্যেই প্রতিমন্ত্রীকে নিয়ে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’ তথ্য প্রকাশের অভিযোগে ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ নামে একটি পত্রিকার চার সাংবাদিকের নামে মামলা হয়। বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম মামলাটি করেন। পরে সংবাদপত্রটির ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর ঘটনায় ফের সমালোচনা শুরু হয়েছে।
বিষয়টি নিয়ে বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষ পারস্পরিক আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবেন এবং গ্রেপ্তার সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন। মামলার বাদী ও আসামি উভয়ই গণমাধ্যমকর্মী হওয়ায় সাংবাদিক সমাজে যেন কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা উত্তেজনা সৃষ্টি না হয় সেজন্য সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।
এই ইস্যুতে নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্যও অনুরোধ জানান তিনি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে