স্ট্রিম প্রতিবেদক

গণমাধ্যমে ‘এশিয়াটিক থ্রি-সিক্সটি’র বিরুদ্ধে তদন্ত স্থগিতের আবেদন খারিজ’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ওই শিরোনামের কিছু বিভ্রান্তিকর সংবাদ এশিয়াটিক থ্রি–সিক্সটি কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার জায়গা থেকে বিষয়টি পরিষ্কার করতে তারা প্রকৃত তথ্য উপস্থাপন করছে।
বিবৃতিতে দাবি করা হয়, ‘এশিয়াটিক থ্রি-সিক্সটি’র বিরুদ্ধে তদন্ত স্থগিতের আবেদন খারিজ’, এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও বাস্তবতাবিবর্জিত। আপিল বিভাগ এশিয়াটিক থ্রি–সিক্সটির দায়ের করা কোনো আবেদন খারিজ করেনি। বরং হাইকোর্টে চলমান বিষয়ে আপিল বিভাগ পূর্বে জারি করা স্থগিতাদেশ বহাল রেখে মামলাটি নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বেঞ্চকে নির্দেশ দিয়েছে।
এতে বলা হয়, এনায়েত উল্লাহ নামে এক ব্যক্তি পিটিশনার হিসেবে ২০২৫ সালে হাইকোর্টে একটি রিট পিটিশন করেন। এতে দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। পরে গতবছর ২৮ জুলাই হাইকোর্ট বিভাগ একটি রুল জারি করে।
এই আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে এশিয়াটিক থ্রি–সিক্সটির একজন পরিচালক প্রতিষ্ঠানের পক্ষে আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল করেন। পরে ২৮ আগস্ট ২০২৫ তারিখে শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার জজ আদালত হাইকোর্টের ২৮ জুলাইয়ের আদেশের কার্যকারিতা স্থগিত রাখেন।
পরবর্তীতে ২০ এপ্রিল ২০২৬ তারিখে আপিল বিভাগের কোর্ট নং ১-এ মামলাটি শুনানির জন্য আসে। শুনানি শেষে আদালত সিভিল পিটিশন ফর লিভ টু আপিলটি ‘ডিসপোজড অব’ হিসেবে নিষ্পত্তি করেন এবং পূর্বে দেওয়া স্থগিতাদেশ বহাল রাখার পাশাপাশি হাইকোর্ট বিভাগকে মূল রিটটি নিষ্পত্তির নির্দেশ দেন।
বিবৃতিতে আরও বলা হয়, আদালতের ভাষায় ‘ডিসচার্জ’ মানে খারিজ, আর ‘ডিসপোজড অব’ মানে নিষ্পত্তি। ফলে উক্ত মামলাকে ‘খারিজ’ বলা সঠিক নয়।
প্রতিষ্ঠানটির দাবি, আদালতের আদেশের প্রকৃত মর্ম না বুঝে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা দুঃখজনক। এতে সাধারণ মানুষ যেমন বিভ্রান্ত হচ্ছেন, তেমনি প্রতিষ্ঠানটির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আদালতের আদেশ যথাযথভাবে বুঝে সঠিক তথ্য প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে