স্ট্রিম ডেস্ক

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে করা একটি রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এই রিটে কমিশনের প্রতিবেদন থেকে ৩, ৪, ৬, ১০, ১১ এবং ১২ নম্বর অধ্যায়ের কিছু সুপারিশের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল।
সোমবার (২৬ মে) বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিটটি খারিজ করে দেয়।
এই রিটটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রওশন আলী। তিনি নিজেই আদালতে রিটের পক্ষে শুনানি করেন।
শুনানিতে রওশন আলী বলেন, কমিশনের প্রতিবেদনের উল্লেখিত অধ্যায়গুলো ইসলামি শরিয়াহর সঙ্গে সাংঘর্ষিক, ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং সংবিধানবিরোধী। একইসঙ্গে তিনি আদালতের কাছে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের আবেদন জানান, যেখানে সংবিধান বিশেষজ্ঞ, ইসলামি স্কলার এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা থাকবেন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল অনীক আর হক রিটের বিরোধিতা করে বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের সুপারিশগুলো এখনো বাস্তবায়ন হয়নি, তাই এই রিটটি 'প্রি-ম্যাচিওর' বা সময়ের আগেই করা হয়েছে। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব এবং জ্যেষ্ঠ আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। আদালত রিটের যুক্তিগুলো গ্রহণ না করে তা খারিজ করে দেয়।
উল্লেখ্য, গত ৪ মে অ্যাডভোকেট রওশন আলী এই রিট দায়ের করেন। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের পর তা নিয়ে বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ জানায়। এসব সংগঠন কমিশন বাতিলের দাবিতে আন্দোলনও করেছে। পাশাপাশি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিবেদনটিকে 'অন্তর্ভুক্তিমূলক নয়' বলে সমালোচনা করে।
হাইকোর্টের এই আদেশের মধ্য দিয়ে আপাতত কমিশনের সুপারিশগুলোর বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ থেমে গেলেও, বিষয়টি নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে