স্ট্রিম সংবাদদাতা

নাটোরের গুরুদাসপুরে সাত বছরের শিশুকে ২১ বয়সী দেখিয়ে হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়। পরে আবেদন করা হলে রোববার (২৬ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রফিকুল ইসলাম শিশু হুসেন আলীর জামিন মঞ্জুর করেন।
হুসেন আলী উপজেলার ধারাবারিষা ইউনিয়নের উদবাড়িয়া গ্রামের শাহজাহান আলী লিতাই কবিবারের ছেলে ও ধারাবারিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের সামনে খাঁকড়াদহ গ্রামের শাহানুর রহমানের ছেলে শ্রাবণ সরকারের ওপর হামলা হয়। পরদিন আহত শ্রাবণের বাবা হুসেন আলীসহ পাঁচজনের নামে ও অজ্ঞাত তিন-চারজনকে আসামি করে গুরুদাসপুর থানায় হত্যাচেষ্টার মামলা করেন। আসামিদের মধ্যে হুসেন আলীর নামের পাশে ২১ বছর বয়স লেখা ছিল। বাকি আসামি হলেন– মাহফুজুর রহমান (১৯), তারেক রহমান (২০), মো. আলী (১৯) ও লালন কবিরাজ (৫০)।
মামলার নথিপত্র সংগ্রহ করে জামিনের চেষ্টা শুরু করে পরিবার। আজ সকালে শাহজাহান কবিরাজ ও সাগরী বেগম ছেলে হুসেন আলীকে নিয়ে আদালতে হাজির হন। জামিনের আবেদন করেন আইনজীবী শামীম হোসেন প্রামাণিক। জামিনের জন্য ওকালতনামায় সইসহ আনুষ্ঠানিকতা পালন করতে দেখা যায় হুসেনকে।
২০২৩ সালের ১ জানুয়ারি রেজিস্ট্রেশন করা জন্ম নিবন্ধন সনদে দেখা যায়, হুসেন আলীর জন্ম ২০১৮ সালের ২৪ নভেম্বর।

হুসেনের বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছোট্ট ছেলে ভয় পেয়ে গেছে। আমি ন্যায়বিচার চাই। তাঁকে যাদের কারণে আদালতে আসতে হলো, তাদের বিচার চাই।
হুসেনের আইনজীবী শামীম হোসেন প্রামাণিক বলেন, বিচারক ৭ বছর বয়স বিবেচনায় শিশু হুসেন আলীকে জামিন দিয়েছেন। আইনি পদক্ষেপ অনুসরণ করে তাকে এই মামলা থেকে চূড়ান্ত অব্যাহতি দেওয়ার কথাও জানিয়েছেন। পাশাপাশি ৭ বছরের শিশুকে কেন ২১ বছর দেখিয়ে এজাহার হলো, তা জানতে বাদীর প্রতি নোটিশ দিয়েছেন বিচারক।
তিনি বলেন, ৩ নম্বর আসামি হুসেন আলীর বয়স জানতে চাইলে বাদী প্রথমে ২১ ও পরে ১৫ বছর দাবি করেন। আমি জন্ম নিবন্ধনের তথ্য জানালে বাদী কিছু জানেন না বলে ফোন কেটে দেন।

এ ব্যাপারে বাদী শাহানুর রহমানের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।
ধারাবারিষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বলেন, হয়রানির ও প্রতিহিংসার কারণে হুসেন আলীকে মামলায় জড়ানো হয়েছে। ঘটনার সময়ে সে ক্লাসে ছিল।
গুরুদাসপুর থানার ওসি মনজুরুল ইসলাম বলেন, বাদীর এজাহার মামলা হিসেবে গ্রহণ করে পেনাল কোডের ধারা সংযুক্ত করা হয়েছে শুধু। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৮ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে