স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ২৯ প্রার্থীর মধ্যে ২১ জনই জামানত হারিয়েছেন। প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় বিধি অনুযায়ী তাঁদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান নিজ কার্যালয়ে এই বেসরকারি ফল ঘোষণা করেন। বিধি অনুযায়ী, কোনো প্রার্থী মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের কম পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।
আসনে মোট প্রদত্ত ভোট ২ লাখ ১৩ হাজার ১৮১। বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ১ লাখ ৫ হাজার ৫৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অধ্যক্ষ নজরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৩৩৭ ভোট। এ আসনে জামানত হারানো ছয় প্রার্থী হলেন—ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ আশ্রাফ আলী (৩০৩ ভোট), গণঅধিকার পরিষদের মো. আইনুর রহমান জুয়েল মিয়া (১ হাজার ১০৩ ভোট), জাতীয় পার্টির মো. আকবর হোসাইন (৫৯৯ ভোট), এনপিপির মো. মিজানুর রহমান (২১৭ ভোট), স্বতন্ত্র রফিকুল ইসলাম (১৩৪ ভোট) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান (২ হাজার ২৪৫ ভোট)।
আসনে মোট প্রদত্ত ভোট ২ লাখ ২১ হাজার ৬২২। ১ লাখ ১৯ হাজার ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির হাফিজ ইব্রাহিম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা মুফতি ফজলুল করিম পেয়েছেন ৯৩ হাজার ৭০৩ ভোট। জামানত হারিয়েছেন—জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম (৪৫০ ভোট), স্বতন্ত্র তাছলিমা বেগম (২৯১ ভোট), স্বতন্ত্র মহিব্যুল্লাহ খোকন (৫৪৬ ভোট), এলডিপির মোকফার উদ্দিন চৌধুরী (৩৮১ ভোট), আমজনতার দলের আলাউদ্দিন (৩৭০ ভোট) ও মো. জাকির হোসেন খন্দকার (৫৯৬ ভোট)।
আসনে মোট প্রদত্ত ভোট ২ লাখ ১৭ হাজার ৯০১। ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের মুহা. নিজাম হক পেয়েছেন ৫৭ হাজার ৩৫১ ভোট। জামানত হারানো চারজন হলেন—গণঅধিকার পরিষদের আবু তৈয়ব (২৬০ ভোট), জাতীয় পার্টির কামাল উদ্দিন (৭৮৯ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মোসলেহ উদ্দিন (৭ হাজার ২৫৫ ভোট) ও স্বতন্ত্র মো. রহমত উল্লাহ (৫০৮ ভোট)।
মোট প্রদত্ত ভোট ছিল ৩ লাখ ৩ হাজার ৬০৯। ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোস্তফা কামাল পেয়েছেন ৮১ হাজার ৪৩৭ ভোট। জামানত হারিয়েছেন—এনডিএমের আবুল কালাম (২০৮ ভোট), স্বতন্ত্র মুহাম্মদ রফিকুল ইসলাম (২৩৫ ভোট), আমজনতার দলের মো. জালাল উদ্দীন রুমি (১৭৬ ভোট), জাতীয় পার্টির মো. মিজানুর রহমান (৫৪৩ ভোট) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল মোকাররম মো. কামাল উদ্দিন (২৪ হাজার ৯৩৫ ভোট)।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে